কর্মসূত্রে কিংবা ব্যক্তিগত প্রয়োজনে বিভিন্ন সময়ই দেশের বরেণ্য কবি-সাহিত্যিকরা দেশের বাইরে যান। আর কে-কোথায় গেলেন এ বিষয়ে ভক্ত-পাঠকদেরও রয়েছে কৌতুহল।
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ বর্তমানে ক্যানসারের চিকিৎসার জন্য অবস্থান করছেন নিউইয়র্কে।
সম্প্রতি কানাডায় সরকারি সফরে ঘুরে গেলেন কবি কামাল চৌধুরী। তার আগে পেশাগত সফরে টরন্টোতে এসেছিলেন লেখক ও গবেষক সৌরভ সিকদার।
মেয়ের গ্রেজুয়েশনে এখন অটোয়ায় রয়েছেন কবি শাহজাদী আঞ্জুমান আরা মুক্তি।
কবি হাবীবুল্লাহ সিরাজী লন্ডনে অবকাশ কাটাচ্ছেন মেয়ে ও নাতনির সঙ্গে। মেয়ের বাসায় বেড়িয়ে গেলেন আনুবাদক ফখরুজ্জামান চৌধুরী।
আর ইমিগ্রেশন নিয়ে এখন টরন্টোতে এলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক ও লেখক ফজলে রাব্বী।
বাংলাদেশ সময় ১৩৪০, জুন ১৩, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক