১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৭:০৪ এএম BDST banglanew24
04 Jul 2012   04:12:41 PM   Wednesday BdST
E-mail this

ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১১


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১১

ঢাকা: ইরাকের মধ্যাঞ্চলীয় শহর জুবাইদিয়ার একটি বাজারে বুধবার সকালে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ২২ জন।

নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী বাগদাদ থেকে প্রায় একশ’ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জুবাইদিয়ায় স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে এ হামলা হয়।

গত মঙ্গলবার দেশব্যাপী সিরিজ বোমা বিস্ফোরণে ৩৮ জন নিহত হয়। এর মধ্যে দিওয়ানিয়ার একটি বাজারে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয় ২৬ জন।

২০০৬-০৭ সালে ইরাকে সহিংসতা ভয়াবহ রকম বেড়ে যাওয়ার পর এখন কিছুটা কমেছে। তবে গোষ্ঠীগত সহিংসতার ঘটনা ইদানীং বেড়েছে। বিশেষ করে সুন্নি চরমপন্থিরা শিয়া সম্প্রদায়ের লোকজনের ওপর চড়াও হচ্ছে।

তবে বুধবারের হামলা শিয়াদের লক্ষ্য করে কি না তা সুনির্দিষ্ট করে জানা যায়নি।

এ কারণে ইরাকে রাজনৈতিক ও নিরাপত্তা অস্থিরতা দিন দিন বাড়ছে। চলতি বছরের জুনে দেশের বিভিন্ন স্থানে হামলায় ২৮২ জন নিহত হয়েছে যাদের অধিকাংশই শিয়া।

অবশ্য সরকারি হিসাবে নিহতের সংখ্যা ১৩১ জন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান