ঢাকা: হরতালে গাড়ি পোড়ানোর মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি আমিরুল ইসলাম আলীম ও ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি কামাল আনোয়ারকে খিলগাঁও থানায় নেওয়া হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মহানগর ডিবি কার্যালয় থেকে তাদের খিলগাঁও থানায় নেওয়া হয়।
এর আগে মঙ্গলবার আগের এক মামলায় জামিনে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ফের কারাফটক থেকেই গ্রেফতার করা হয় তাদের। এরপর নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে। রাতে জিজ্ঞাসাবাদ শেষে সকালে খিলগাঁও থানায় নেওয়া হয় তাদের।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনা হয়েছে। গাড়ি পোড়ানোসহ আরো কিছু মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এমএম/ জেডএম