৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:১০ এএম BDST banglanew24
25 Jun 2012   08:41:43 PM   Monday BdST
E-mail this

বগুড়ায় ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বগুড়ায় ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬

বগুড়া: বগুড়ায় কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ পালন করার সময় ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

সোমবার বেলা দেড়টার দিকে শহরের নবাববাড়ী দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মিনহাজুল ইসলাম রিমন ও জামিল উদ্দিন শেখ জনিকে বগুড়া ডায়েবেটিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বাংলানিউজকে জানান, কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীমের মুক্তির দাবিতে বেলা ১২টায় বিক্ষোভসমাবেশ করে ছাত্রদল।

বিক্ষোভসমাবেশে মিছিলের সামনে দাঁড়ানেকে কেন্দ্র করে নেতাদের মধ্যে কথা কাটাকাটি হয়।   

এর জের ধরে দুপুর দেড়টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মিনহাজুল ইসলাম রিমন ও ছাত্রদল বগুড়া সরকারি আযিযুল হক কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক জামিল উদ্দিন শেখ জনিসহ ৬ জন আহত হন।  

বগুড়া জেলা ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার কোনো ব্যাপার নেই। মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে হাতাহাতির ঘটনায় তারা আহত হন।

তবে বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, রেজা ও তার সহযোগীরা রিমন ও জনিকে মারপিট করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুন ২৫, ২০১২
সম্পাদনা: কামরুল হাসান সবুজ ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান