১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৫:৪৮ এএম BDST banglanew24
20 Sep 2012   12:31:29 AM   Thursday BdST
E-mail this

সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদার


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদার
ছবি : জীবন আমীর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার রাত সোয়া ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

এসময় নেতাকর্মীরা দেশের বিভিন্ন সমস্যা ও বর্তমান রাজনৈতিক অবস্থা তুলে ধরেন।

তারা এসময় অভিযোগ করে বলেন, বিএনপির সমর্থক হওয়ায় তাদের চাকরিতে বারবার বদলি করে হয়রানি করা হচ্ছে।

এসব অভিযোগের উত্তরে বেগম খালেদা জিয়া বলেন, “সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি সবই জানি। বিএনপি সরকার ক্ষমতায় গেলে সব সমস্যার সমাধান করা হবে।”

তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের পূর্ণাঙ্গ রায়ের ক্ষেত্রে সরকার ষড়যন্ত্রের নীল নকশা করছে। এর বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে এবং আরো আন্দোলন হবে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আশ্বাস দিয়ে বলেন, “নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতে হবে। তবেই এ সমস্যার সমাধান হবে এবং এর সুফল সবাই ভোগ করবেন।”

এসময় নেতাকর্মীরও আশ্বাস দিয়ে বলেন, আন্দোলনের ডাক দিলেই তারা ঝাঁপিয়ে পরবেন।

বুধবার রাত ১২ টায় মতবিনিময় সভা শেষ হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ এর আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ হানিফ, সদস্য সচিব আবিদুর রহমান, মেডিকেল টেকনোলজি অব বাংলাদেশের সভাপতি মো. হযরত আলী, মহাসচিব মো. বিপ্লবউজ্জামান বিপ্লব, নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জাহানারা সিদ্দিকী, মহাসচিব শাহানারা খাতুন, বাংলাদেশ জাতীয়তাবাদী হেলথ টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামীম ভূইয়া, সাধারণ সম্পাদক মোশরাফিকুর লিটন, জাতীয়তাবাদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি শাখাওয়াত হোসেনসহ শতাধিক পেশাজীবী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
এমএম/এটি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান