৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৪:৪১ এএম BDST banglanew24
12 Feb 2013   06:00:22 PM   Tuesday BdST
E-mail this

আন্ত:বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১৭তম আন্ত:বিশ্ববিদ্যালয় ‍অ্যাথলেটিক প্রতিযোগিতা ২০১২-২০১৩ সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে শেষ হয়েছে। এ বছরের প্রতিযোগিতায় ১৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

চারবারের বিজয়ী জাতীয় বিশ্ববিদ্যালয় নারী-পুরুষ ‍উভয় ক্যাটাগরিতে ৫৫ পয়েন্ট এবারের প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়।

পুরুষ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫৯ পয়েন্ট নিয়ে বিজয়ী হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একই ক্যাটাগরিতে দ্বিতীয় রানার আপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

এছাড়া নারী ক্যাটাগরিতে কুষ্টিয়ার ইসলামী ইউনির্ভাসিটি প্রথম হয়। দ্বিতীয় রানার-আপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এবছর প্রতিযোগিতার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকি ও বুয়েটের উপাচার্য ড. এস এম নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. নাসরিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৩
সম্পাদনা: জনি সাহা ও হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান