৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১১:১৮ পিএম BDST banglanew24
30 Jul 2012   04:43:13 AM   Monday BdST
E-mail this

অলিম্পিক ফুটবল থেকে স্পেনের বিদায়


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অলিম্পিক ফুটবল থেকে স্পেনের বিদায়

লন্ডন: যে দলটি বিশ্বকাপ এবং ইউরো ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন তাদেরকে অলিম্পিক গেমস থেকে বিদায় করে দিয়েছে হন্ডুরাস। গ্রুপ পর্বে নকআউটের খেলায় রোববার স্পেনকে ১-০ গোলে হারিয়ে তারা।

ফুটবলের বড় দলগুলো অলিম্পিকে এসে সব সময়ই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে। অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের সঙ্গে জাতীয় দলের তিন জন ফুটবলার নিয়ে গড়তে হয় অলিম্পিক দল। ইউরো চ্যাম্পিয়ন স্পেন দলের সঙ্গে তাদের অলিম্পিক দলের পারফরমেন্স তুলনা করলে গুলিয়ে ফেলবেন।

‘ডি’ গ্রুপ থেকে হন্ডুরাস স্পেনের মুখোমুখি হয়ে প্রথম দিকে গোল পেয়ে যায়। জেরি বেনসন একমাত্র গোলটি করেন। প্রতিযোগিতায় টিকে থাকার প্রচন্ড আকাঙ্খা থাকলেও শেষপর্যন্ত অলিম্পিক ভিলেজ ছাড়তেই হচ্ছে স্পেন ফুটবল দলকে। গ্রুপের আরেক খেলায় জাপান ১-০ গোলে হারিয়েছে মরোক্ককে।

বি গ্রুপ থেকে জয় পেয়েছে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া। মেক্সিকো ২-০ গোলে গ্যাবনকে এবং কোরিয়া ২-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিশ্চিত করে।

বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান