৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৫:১১ এএম BDST banglanew24
23 May 2012   05:04:39 PM   Wednesday BdST
E-mail this

সাইবার ইস্যুতে আইটিইউ-ক্যাসপারস্কি


সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাইবার ইস্যুতে আইটিইউ-ক্যাসপারস্কি

আইটিইউ-বিশ্বে দ্রুত অগ্রসরমান আইটি সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব এবং জাতিসংঘের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) চুক্তি সই করেছে।

এ সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ কার্যপ্রণালী যৌথভাবে প্রণয়নে এ সহযোগিতামূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। আগামী ১৪ থেকে ১৮ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য আইটিইউ টেলিকম ২০১২ আসরে সাইবার সিকিউরিটির মুখ্য উপদান সম্বলিত এ কার্যপ্রণালীর ওপর বিস্তারিত আলোচনা করা হবে।

আইটিইউ এবং ইন্টারন্যাশনাল মাল্টিল্যাটারাল পার্টনারশিপ অ্যাগেইনস্ট সাইবার থ্রেটসের (ইমপ্যাক্ট) সঙ্গে ক্যাসপারস্কি ল্যাবের সম্পর্ক দীর্ঘদিনের। সঙ্গত কারণে টেলিকম বিষয়ক এ শীর্ষ সম্মেলনে সাইবার সিকিউরিটির ওপর উচ্চপর্যায়ের আলোচনার আবহ তৈরি হবে।

এ আলোচনায় সমন্বিত সাইবার আক্রমণ থেকে সৃষ্ট ঝুঁকি হ্রাসের বিষয়গুলো উঠে আসবে। এ ছাড়াও সম্মেলনে ক্যাসপারস্কি ল্যাবের সিইও ইউজিন ক্যাসপারস্কি এ মুহূর্তে বিশ্বের সাইবার হুমকির গতি-প্রকৃতি চিহ্নিত করে তথ্যচিত্র উপস্থাপন করবেন।

বাংলাদেশ সময় ১৭০৫ ঘণ্টা, মে ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান