৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৩:৩৯ পিএম BDST banglanew24
21 Jul 2012   05:20:41 PM   Saturday BdST
E-mail this

ম্যাকিন্স আসছেন রোববার


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ম্যাকিন্স আসছেন রোববার

ঢাকা: একাডেমির প্রধান কোচের দায়িত্ব নিতে রোববার ঢাকায় আসছেন রিচার্ড ম্যাকিন্স। বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগ থেকে জানিয়েছে, রাত পৌনে ১১টায় দিকে এসে পৌঁছাবেন তিনি।

অস্ট্রেলিয়ান এই কোচ ২০০৩ থেকে ২০০৪ সালে বাংলাদেশে কাজ করেছেন। এবার দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সঙ্গে।

তার অধীনে ২০০৪ সালের যুব বিশ্বকাপের প্লেট চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। প্লেট ফাইনালে হারিয়েছিলো অস্ট্রেলিয়াকে।   

হাইপারফরমেন্স নিয়ে দারুণ কাজ করেছেন বিসিবির সাবেক এই কোচ। অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার নিয়ে হাইপারফরমেন্স ইউনিট গড়ে তুলেছিলেন ম্যাকিন্স। আজকের সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ জাতীয় দলের অনেক ক্রিকেটার ম্যাকিন্সের হাইপারফরমেন্স হয়ে এসেছেন।

২০০৭ সালে ডেভ হোয়াটমোরের জায়গায় জাতীয় দলের প্রধান কোচের আলোচনায়ও ছিলেন ম্যাকিন্স। সর্বশেষ অস্ট্রেলিয়া জাতীয় নারী ক্রিকেট দলের কোচের দায়িত্বে ছিলেন। অস্ট্রেলিয়া পুরুষ দলের ভিডিও এনালিস্ট হিসেবেও কাজ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান