১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১২:৫৯ এএম BDST banglanew24
16 Aug 2012   07:53:04 PM   Thursday BdST
E-mail this

গাজীপুরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১২


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাজীপুরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১২

গাজীপুর: গাজীপুর জেলা শহরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার ‍মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়ার-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সাড়ে ৫টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এক পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকারের সমর্থকরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান গ্রুপের ইফতার মাহফিল মঞ্চে হামলা করতে গেলে উভয়পক্ষের ১২ জন বিএনপি কর্মী আহত হন।

এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এ জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৮২৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
আনসারী/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান