৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১০:৫৩ পিএম BDST banglanew24
01 Oct 2012   10:02:44 PM   Monday BdST
E-mail this

রুডিশার সঙ্গে দিল্লি মাতালেন বিপাশাও


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রুডিশার সঙ্গে দিল্লি মাতালেন বিপাশাও

ছুটছেন বিপাশা বসু, রাহুল বসু। আর তাঁদের সঙ্গে পা মেলাচ্ছেন আন্তর্জাতিক অ্যাথলেটিক্স নক্ষত্র ডেভিড রুডিশা!

রবিবাসরীয় দিল্লির রাজপথে এ ভাবেই অলিম্পিক উৎকর্ষে লাগল বলিউড গ্ল্যামারের ছোঁয়া!

সৌজন্য দিল্লি হাফ ম্যারাথন। যা নিয়ে সাধারণ মানুষের উৎসাহ এ দিন কয়েক গুণ বাড়িয়ে তুলেছিল ডেভিড রুডিশার মতো বিশ্ব সেরার পাশে বিপাশা, রাহুলদের উজ্জ্বল উপস্থিতি। রাহুল দাপুটে অভিনেতা হওয়ার পাশে ভারতের রাগবি অধিনায়কও। অন্য দিকে, বলিউডের সব থেকে ফিট অভিনেত্রী বিপাশা হাজির ছিলেন কালো টি-শার্টে। যাতে সাদা অক্ষরে লেখা ‘লাভ দ্য বডি ইউ লিভ’।

তবে বলিউডের দুই তারকাই মুগ্ধ ছিলেন রুডিশায়। লন্ডন অলিম্পিকের অন্যতম তারকা, ৮০০ মিটারে বিশ্ব রেকর্ডের মালিক, কেনিয়ার তেইশ বছরের মহাতারকা গত দু’দিন দিল্লিতেই আছেন। হাফ ম্যারাথনের ইভেন্ট অ্যাম্বাস্যাডর হিসাবে। এবং এ দিন কাঠফাটা গরমের মধ্যেও লাগাতার উৎসাহ দিয়ে গেলেন প্রতিযোগীদের।

তাঁর পাশে বিপাশাও কখনও চেঁচিয়ে, কখনও হাত নেড়ে, কখনও বা নিছক মোহিনী হাসিতে মন কাড়লেন দৌড়োতে আসা বত্রিশ হাজার দিল্লিবাসীর। সেপ্টেম্বরের গনগনে সূর্যের নীচে অ্যাথিলটদের হাঁসফাঁস দশা কিছুটা যেন জুড়োল বিপাশার সৌন্দর্য্য-পরশে।

মারাথন-উৎসবে অবস্য খলনায়ক হয়ে উঠেচিল গরম।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘন্টা, ০১ অক্টোবর,২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান