৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:৪৭ পিএম BDST banglanew24
15 Jul 2012   10:14:09 PM   Sunday BdST
E-mail this

অবশেষে স্বস্তি

শাহজালালে এমিরেটস ফ্লাইটে বোমা পাওয়া যায়নি


ইশতিয়াক হুসাইন ও জাহাঙ্গীর সুমন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শাহজালালে এমিরেটস ফ্লাইটে বোমা পাওয়া যায়নি অবশেষে স্বস্তি

ঢাকা: দুবাই থেকে আসা এমিরেট্স এর ফ্লাইটে কোনও বোমা খুঁজে পাওয়া যায়নি। এছাড়া বোমা পেতে রাখার হুমকিদাতা মদ্যপ যাত্রীকে আটক করা হয়েছে।

উত্তরা ডিভিশনের উপ-পুলিশ কমিশনার নিসারুল আরিফ সোমবার রাত সাড়ে ৯টায় বাংলানিউজকে জানান, আটক ব্যক্তির নাম সুলতান মিয়া(৩০)। দুবাইর একটি হোটেলে কর্মরত সুলতানের বাড়ি মৌলভীবাজার জেলায়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ শামসুদ্দিন আহম্মেদ চৌধুরী রাত পৌনে ১০টার দিকে বাংলানিউজকে জানান, এ ঘটনায় রাত সাড়ে ৮টা থেকে পরবর্তী ৪০ মিনিট পর্যন্ত রানওয়ে বন্ধ রাখ হয়। বিমানটিকে ট্যাক্সিওয়েতে নিয়ে আসার পর যাত্রীদের নিরাপদে নামিয়ে পুঙ্খাণুপুঙ্ক্ষ পরীক্ষা করে কোনও বোমা বা বিস্ফোরক খুঁজে পাওয়া যায়নি।

রাত সোয়া ৯টা থেকে মিবানবন্দর ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আটক সুলতান মিয়াকে বিমানবন্দর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি মিনহাজ রাত সাড়ে ৮টার দিকে বাংলানিউজকে জানান, বিমানটিকে টারমাকের একপাশে নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য গ্রুপ ক্যাপ্টেন শহীদুল আলম ঘটনাস্থল থেকে বাংলানিউজকে বলেন, ওই ফ্লাইটে আগত বাংলাদেশি এক যাত্রী শাহাজালালে বিমানটি অবতরণের আগেই একজন কেবিন ক্রুকে জানান, বিমানে বোমা পেতে রাখা হয়েছে। এরপর বিষয়টি বিমানের ক্যাপ্টেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারকে জানান।

তিনি আরও জানান, বিষয়টি জানার পর বেবিচক সব ধরনের সতর্কতামূলক প্রস্তুতি নিয়ে রাখে। বিমানটি অবতরণের পরপরই হুমকিদাতাকে বিমান থেকে আটক করে পুলিশ।

একটি সূত্র জানায়, হুমকিদাতা সুলতান মিয়াকে মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে। তিনি বিমানে বেসামাল আচরণ করছিলেন। তিনি একজন ক্রুকে জাপটে ধরেন। একপর্যায়ে হুমকি দিয়ে জানান, বিমান উড়িয়ে দেওয়া হবে, বোমা পেতে রাখা হয়েছে। এতে ফ্লাইটের অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ১৫ জুলাই, ২০১২
সম্পাদনা: আহ‌সান কবীর, আউটপুট এডিটর
ahsan@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান