ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শ্রমিক লীগ বৃহস্পতিবার এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনে সমাবেশ করেছে। সমাবেশ থেকে শ্রমিক লীগ নেতারা বিমানের কর্মরত ১৩৬৮ জন অস্থায়ী কর্মীর (ক্যাজুয়াল) চাকরি স্থায়ী করার দাবি জানান। এ সময় তারা শ্রমিকদের বেতন বৃদ্ধি, ওভার টাইম ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মুনতাসির রহমান সমাবেশ পরিচালনা করেন।
সমাবেশে মশিকুর রহমান বলেন, “বছরের পর চাকরি করার পরও এদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। এ নিয়ে শ্রমিকদের মধ্যে হতাশার সৃষ্টি হচ্ছে। যার প্রভাব পড়ছে কাজে। যদি চাকরি স্থায়ী করা হয়, তাহলে শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে আসবে, যা কিনা বিমানের জন্যই সুফল বয়ে আনবে।”
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুন ২১, ২০১২
আইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর