 |
ঢাকা: ঢাকায় দেশের নিট গার্মেন্টস মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ২০১২-১৪ এর পরিচালনা পর্ষদের নির্বাচনে এগিয়ে আছে ফজলুল হক প্যানেল।
শনিবার রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর বাংলামোটর এলাকায় প্ল্যানার্স টাওয়ারে বিকেএমইএ’র কার্যালয়ে ভোট গণনা শেষে অনানুষ্ঠানিক ঘোষণায় এ কথা জানা গেছে।
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু হয়।
জানা যায়, ঢাকা ও চট্টগ্রামের মোট ২৫২টি ভোটের মধ্যে ভোট পরেছে ২১৭টি। ২০টি ভোট কাস্ট হয়নি। যার মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে আছে ফজলুল হক প্যানেল।
মোট ২৭টি পদের মধ্যে ফজলুল হক প্যানেলের মোট ২০ জন এবং সেলিম ওসমান প্যানেলের ৭টি পদে এগিয়ে রয়েছেন। তবে তাদের ভোটের ব্যবধান খুব কম।
সর্বোচ্চ ভোট পেয়েছেন সেলিম ওসমান প্যানেলের মোহাম্মদ হাতেম। তিনি সর্বোচ্চ ১৯৭টি ভোট পেয়েছেন। দ্বিতীয় ফজলুল হক। তিনি পেয়েছেন ১৩১টি। এবং তৃতীয় সেলিম ওসমান। তিনি পেয়েছেন ১০০টি।
আরও জানা গেছে, ঢাকায় ভোট গণনার পর চূড়ান্ত ফলাফলের জন্য ভোট বাক্স নারায়ণগঞ্জে পাঠানো হবে। সেখানে চূড়ান্তভাবে ভোট গণণার পরে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন।
এদিকে, সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটাররা আসা মাত্র তাদের কাছে ছুটে যান প্রার্থী ও তাদের লোকজন। তারা সেখানে বিভিন্ন ধরনের নানা রংয়ের টি-শার্ট, গলায় ব্যাজ ও প্রার্থীদের প্যানেলের ছবি সম্বলিত কার্ড নিয়ে প্রচারণা চালান।
সুষ্ঠু ও সুন্দরভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।
নির্বাচন সুষ্ঠু হয় বলে জানিয়েছেন দু’টি প্যানেলের প্রার্থীরাও। ভোটকেন্দ্রের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল।
উল্লেখ, সারাদেশে নিট ব্যবসায়ীদের মধ্যে ভোটার রয়েছেন ৬৫২ জন। এর মধ্যে ঢাকায় ২০৩ জন, নারায়ণগঞ্জে ৪১৫ জন ও চট্টগ্রামে ৩৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ভোটাররা ঢাকার বুথে ভোট প্রদান করেছেন।
বর্তমান সভাপতি একেএম সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদের অন্য প্রার্থীরা হলেন মোহাম্মদ হাতেম, মঞ্জুরুল হক, হাবিবুর রহমান, আবু আহমেদ সিদ্দিক, মনসুর আহমেদ, এ এইচ আসলাম সানি, শামীম আহমেদ, গোলাম জাকারিয়া ভূঁইয়া মঞ্জু, হুমায়ন কবির খান শিল্পি, শাহাজাহান আলম, শফিকুজ্জামান, শ্যামল কুমার সাহা, সামশুজ্জামান, মজিবুর রহমান, মোস্তফা জামাল পাশা, জামাল উদ্দিন, মহিউদ্দিন ফারুকী, আলমগীর কবির, মাহমুদ হাসান নওরোজ, আসাদুল ইসলাম, জিএম ফারুক, শহীদ উদ্দিন আহমেদ আজাদ, মাহতাবউদ্দিন চৌধুরী, শামীম চৌধুরী, ইমরান হোসেন মিঠু ও নন্দ দুলাল সাহা।
অন্যদিকে, সাবেক সভাপতি ফজলুল হকের নেতৃত্বাধীন প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স এবার ২৭টি পদের প্যানেল দিতে পারেনি। তাদের রয়েছেন ২৫ জন প্রার্থী। তারা হলেন ফজলুল হক, কাশেম জামাল, সাবেক পরিচালক জাহিদুল হক দীপু, আবুল কালাম আজাদ এমপি, শেখ মনোয়ার হোসেন, শেখ হায়দার আলী পুতুল, ফজলে শামীম এহসান, ইঞ্জিনিয়ার এম এ বাসেদ, শেখ আবদুস সালাম, ফকির কামরুজ্জামান নাহিদ, খাজা আহসানউল্লাহ, ফয়সাল গোলাম হোসেন, আনোয়ার হোসেন, ইমরান ফারুক মঈন, মতিউর রহমান, শামীম আহম্মেদ, এম কায়সার রিংকু, শেখ ফখরুদ্দিন আলী আহাম্মদ, আবু শাহরিয়ার জাহিদী, জুলফিকার আলী শিকদার, শামীম আহসান, মির্জা মোহাম্মদ জামসেদ, মাহাবুবুর রহমান, মাহবুব আলম ও মাসুদুজ্জামান।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর