৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:০১ এএম BDST banglanew24
29 Jul 2012   08:49:22 PM   Sunday BdST
E-mail this

ইমন-মোনালিসার নতুন চমক


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইমন-মোনালিসার নতুন চমক

চলচ্চিত্রের তরুণ প্রজন্মের নায়ক ইমন আর জনপ্রিয় মডেল মোনালিসা এবার জুটি বেঁধে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। ইমন-মোনালিসাকে দেখা যাবে বোটানিক এ্যারোমা ট্যালকম পাউডারের একটি নতুন বিজ্ঞাপন চিত্রে।

ইমন ও মোনালিসা সম্প্রতি বোটানিক এ্যারোমা ট্যালকম পাউডারের বিজ্ঞাপনে মডেল হিসেবে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন বোটানিক এ্যারোমার চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন। তারা পরিকল্পনায় নির্মিত এই বিজ্ঞাপনের জিঙ্গেলে কন্ঠ দিয়েছেন পড়শী ও জেকে। রাঙ্গামাটির মনোরম লোকেশন বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। শুটিং শেষে পোস্ট প্রোডাকসন এবং কালার কারেকসনের কাজ সম্পন্ন হয়েছে মাদ্রাজে। বিজ্ঞাপনটির সার্বিক কাজ শেষ করে চলতি সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে এর প্রচার শুরু হচ্ছে।

বিজ্ঞাপনটির নির্মাতা আসাদুজ্জামান লিটন বলেন, ‘ইমন ও মোনালিসা আমাদের ব্রান্ডের পণ্যে এই প্রথম জুটিবদ্ধ হয়ে কাজ করেছে। বিজ্ঞাপনটির প্রেজেন্টেশন দর্শককে মুগ্ধ করবে বলেই আমি মনে করি।’
এতে কাজ করা প্রসঙ্গে ইমন বলেন, ইদানিং দ্রুত তাড়াহুড়ো করে বিজ্ঞাপন তৈরি করা হয়। বোটানিক এ্যারোমা ব্রান্ডের এই বিজ্ঞাপনটি বেশ যতœ নিয়ে নির্মাণ করা হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

এ সম্পর্কে মোনালিসা বলেন, ‘আমি সবসময়ই কাজের ব্যাপারে ভীষণ চুজি। এই কাজটিতেও কোনরকম কম্প্রোমাইজ করিনি। অনেক ভালো একটি কাজ হয়েছে এটি। ভালো লাগছে এরকম একটি মানসম্পন্ন বিজ্ঞাপনে কাজ করতে পারায়।

বর্তমানে ইমন অভিনীত ‘জোনাকির আলো’, ‘কুয়াশা’ ও ‘জান’ ছবির শুটিং চলছে। পাশাপাশি নতুন বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করার কথাও ভাবছেন তিনি। পাশাপাশি মোনালিসা অভিনীত ধারাবাহিক নাটক ‘পা রেখেছি যৌবনে’ নিয়মিতভাবে চ্যানেল টোয়েন্টি ফোরে প্রচার হচ্ছে। এনাটকে তার বিপরীতে আছেন অপূর্ব। পাশাপাশি এবারের ঈদ উপলক্ষ্যে মোনালিসা প্রায় বিশটি নাটকে কাজ করছেন। সম্প্রতি ফাইয়াজ শরীফের সাথে তার বাগদান সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই তিনি বিয়ের তারিখ ঘোষণা দেবেন।

বাংলাদেশ সময় ২০৪০, জুলাই ৩০, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান