১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৮:২৮ এএম BDST banglanew24
02 Aug 2012   07:02:42 PM   Thursday BdST
E-mail this

বাছাইয়ে বাদ সাগরও


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লন্ডন অলিম্পিক থেকে আগেই বিদায় নিয়েছেন বাংলাদেশের তিন অ্যাথলিট শ্যুটার শারমিন আক্তার রত্না, আর্চার ইমদাদুল হক মিলন ও জিমন্যাস্ট সাইক সিজার। অলিম্পিকে বাংলাদেশের পাঁচ অ্যাথলিটের মধ্যে বাকি ছিলেন সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও স্প্রিন্টার মোহন খান। বৃহস্পতিবার রত্না, মিলন ও সিজারের দেখানো পথ অনুসরণ করেছেন মাহফিজুর রহমান সাগরও। বাছাই পর্বেই বিদায় নিয়েছেন তিনি।
 
বৃহস্পতিবার লন্ডনের অ্যাকুয়াটিক সেন্টার সুইমিং পুলে ৫০ মিটার ফ্রিস্টাইলে সাঁতরাতে নামেন সাগর। কিন্তু চার নম্বর হিটের এক নম্বর লেনে সাঁতরে আটজনের মধ্যে সপ্তম হন তিনি। ২৪.৬৪ সেকেন্ড সময় নিয়ে শেষ করতে হয় ২০১০ সালের এসএ গেমসেও দু’টি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জেতা সাগরকে। অবশ্য দেশের মাটিতে এরচেয়ে ভালো ফল করেছিলেন তিনি।
 
ঢাকা ১১তম এসএ গেমসে এই ইভেন্টে তিনি সময় নিয়েছিলেন ২৪.৫৩ সেকেন্ড। লন্ডন অলিম্পিকে তিনি শেষ করেন .১১ সেকেন্ড বেশি সময় নিয়ে।
 
২০১১ সালে চীনের সাংহাই ওয়ার্ল্ড সুইমিং প্রতিযোগিতায় ২৪.৮২ সেকেন্ড সময় নিয়ে ১২৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে ৬৩ তম স্থান অধিকার করেছিলেন মাহফিজুর।
 
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান