৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৭:৫৮ এএম BDST banglanew24
15 Jul 2012   06:43:21 PM   Sunday BdST
E-mail this

সংশোধিত ৫০ টাকার নতুন নোট এখন বাজারে


সিনিয়র ইকোনমিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সংশোধিত ৫০ টাকার নতুন নোট এখন বাজারে

ঢাকা: শিল্পাচার্য জয়নুল আবেদিন এর নামের বানান শুদ্ধ করে পুনরায় বাজারে ছাড়া হয়েছে ৫০ টাকা মূল্যমানের নতুন নোট।

রোববার দুপুরের পর থেকে এ নোট বাজারে প্রচলনে দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে কোনো আনুষ্ঠানিকতা করা হয়নি। তফসিলি ব্যাংকগুলো থেকে গ্রাহকরা এ নোট পাচ্ছেন।

গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, “কোনো আনুষ্ঠানিকতা করা হয়নি। আমরা ব্যাংকগুলোকে নতুন নোট দিয়ে দিয়েছি। তারা বিতরণ করছে সাধারণ ব্যাংকিং করার মতো করে।”  

এর আগে গত ৭ মার্চ অন্য আরো দুটি নোটের সঙ্গে ৫০ টাকার নোটও প্রচলনে দেওয়া হয়েছিলো। কিন্তু তাতে শিল্পাচার্য ‘জয়নুল আবেদিনের’ নামের বানান ভুল করে ‘আবেদীন’ ছাপা হয়েছিলো।

প্রসঙ্গত, বিশিষ্ট শিল্পী জয়নুল আবেদিনের নামের বানান ভুলের বিষয়টি তাৎক্ষণিকভাবে বাংলানিউজের নজরে আসে। এনিয়ে ঘটনার দিনই বাংলানিউজে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। বাংলানিউজে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসে। পরে গভর্নরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের জরুরি বৈঠকে নোটটি সংশোধন করে ছাপার আগ পর্যন্ত প্রচলনে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয় এবং নতুন করে তা মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়।

তথ্যমতে, ৫০ টাকার ঐ নোটের পেছনে শিল্পাচার্যের একটি জলরং চিত্রকর্ম ব্যবহার করা হয়। গ্রামীণ কৃষকের ছবি সম্বলিত ‘মই দেয়া’ শিরোনামের ঐ ছবিতে শিল্পীর নাম ভুল করে জয়নুল আবেদীন লেখা হয়েছিলো।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এসএআর/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান