ধীরে ধীরে এগিয়ে আসছে ‘নাবিলা চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’ -এর সেই কাক্সিক্ষত সময়। বর্তমানে ১০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এর ফাইনাল রাউন্ড কার্যক্রম।
সেরা নাচিয়ে’র ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারী সেরা ১০ প্রতিযোগী হলো শীতল, তুষার, মীম, প্রথমা, তন্বী, সাজিন, রাসেল, সাবি ও মন্দিরা।
‘নাবিলা চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার পরিচালক ইজাজ খান স্বপন জানালেন, ফাইনাল রাউন্ডের ৫টি ধাপে থাকবে নানা বৈচিত্র্য। ইনডোর এবং আউটডোর লোকেশনে নতুন নতুন বৈচিত্র্যে ফাইনাল রাউন্ডের প্রতিটি পর্ব অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
প্রতিযোগিতাটি উপস্থাপনা করছেন তানিশা। প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে এটি প্রচারিত হচ্ছে।
বাংলাদেশ সময় ১৬২০, আগস্ট ৫, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক