৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৬:১৩ পিএম BDST banglanew24
06 Dec 2012   05:31:57 PM   Thursday BdST
E-mail this

শুরু হচ্ছে ইয়াং লিডারস সামিট


বাবু আহমেদ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শুরু হচ্ছে ইয়াং লিডারস সামিট

এশিয়ার উদীয়মান তরুণ নেতাদের অংশগ্রহণে ৭ ডিসেম্বর শুক্রবার শুরু হতে যাচ্ছে দু দিনব্যাপী ‘এশিয়া ইয়াং লিডারস সামিট’। সাভারের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে চলবে এ আয়োজন।

এশিয়ার বিভিন্ন অঞ্চলের  ৪০ বছরের কম বয়সী উদীয়মান তরুণ নেতাদের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্যই এ আয়োজন হতে চলছে বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।

এবছর এ সম্মেলনে ২০টি দেশের শতাধিক সম্ভাবনাময় তরুণ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ শিরিন শারমীন চৌধুরী এবং ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ।

এশিয়ার তরুণদের নিয়ে আয়োজিত এ সম্মেলনের স্থানীয় আয়োজক প্রধান এবং বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রতিষ্ঠাতা জনাব এজাজ আহমেদ বলেন, ‘এশিয়ার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে এ অঞ্চলের তরুণদের একসঙ্গে কাজ করতে হবে। সেখানে যদি তরুণ নেতারা এক কাতারে এসে দাঁড়ান তবে এ সম্মেলনের মাধ্যমেই কাজ করার নতুন সুযোগ তৈরি হবে বলে আমরা আশা করছি।’

উল্লেখ্য, এশিয়া ২১ তরুণ নেতৃত্বের সম্মেলন। যেখানে তরুণরা একটি নেটওয়ার্কের মধ্যে যুক্ত হয়ে সংস্কৃতিসহ নানা ধরনের অভিজ্ঞতা নিজেদের মধ্যে শেয়ার করার সুযোগ দেয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১২
সম্পাদনা: শেরিফ সায়ার, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

স্বপ্নযাত্রা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান