৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৯:২৬ এএম BDST banglanew24
05 Jul 2012   12:54:09 PM   Thursday BdST
E-mail this

স্পেনের চেয়ে সেরা সত্তরের ব্রাজিল: পেলে


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্পেনের চেয়ে সেরা সত্তরের ব্রাজিল: পেলে

সাও পাওলো: ছোট ছোট পাস ও আচমকা আক্রমণ থেকে সুন্দর ফুটবল খেলার জন্য এযাবৎকালের সেরা দলের আলোচনায় এসেছে স্পেন। কিন্তু ব্রাজিলের জীবন্ত কিংবদন্তী পেলে এর সঙ্গে একমত হতে পারেননি। তিমি মনে করেন, স্পেন বিশ্বের বর্তমান সেরা দল হলেও ব্রাজিলের ৭০’র দলটি আরও ভালো ছিলো।

গত বোরবার ইউরোর শিরোপা জয়ী স্পেন সম্পর্কে পেলের মন্তব্য, ‘কোনো সন্দেহ নেই, প্রত্যেক প্রজন্মে ভালো দল থাকে। কিন্তু তুলনায় গেলে আমি বলবো ১৯৭০’র প্রজন্মই সেরা ছিলো।’

সান্তোসের সাবেক ফরোয়ার্ড বলেন, ‘স্পেনের বর্তমান দলের চেয়ে ১৯৭০’র ব্রাজিল দলে ব্যক্তিগত দক্ষতায় এগিয়ে ছিলো বেশ কয়েকজন ফুটবলার। অন্তত তিন থেকে চারজন অসাধারণ খেলোয়াড় ছিলো।’

১৯৭০’র বিশ্বকাপে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিল। ওই দলের সদস্য ছিলেন পেলে। অবশ্য কিয়েভ অলিম্পিক স্টেডিয়ামে যেভাবে ইতালিকে (৪-০) হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

মেসির চেয়ে সেরা নেইমার এমন প্রশ্নের জবাবে পেলে বলেন, ‘নেইমারের বয়স ২০ বছর। আন্তর্জাতিক ক্যারিয়ার ১৮ মাস। তাই বিশ্বের সেরা ফুটবলার মেসির সঙ্গে নেইমারের তুলনা করা ঠিক হবে না। তবে নতুন মেসি বা নতুন ম্যারাডোনা হওয়ার সব রসদ রয়েছে নেইমারের মধ্যে।’

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান