৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৮:২৭ এএম BDST banglanew24
06 Feb 2013   10:03:24 PM   Wednesday BdST
E-mail this

নোবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর বিভিন্ন বিভাগের শুণ্য আসন পূরণ করার লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির ঘোষণা দেওয়া হয়েছে।

জানা গেছে নিম্ন রোলধারীদের থেকে শূণ্য আসনে ভর্তি করা হবে।

‘অ’ গ্রুপের অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ৬৬১ থেকে ১২২৩ পর্যন্ত।

‘ই’ গ্রুপের অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ৬১ থেকে ১২০ পর্যন্ত।

‘ঈ’ গ্রুপের বিজ্ঞান শাখায় অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ৭১ থেকে ২১০, বাণিজ্য  শাখায় অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ৪৬ থেকে ১৩৫ পর্যন্ত।

‘অ’ গ্রুপের মুক্তিযোদ্ধা কোটার অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ২৩ থেকে ৫২ পর্যন্ত ও উপজাতি কোটার অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ১২ থেকে ৩১ পর্যন্ত।

‘ই’ গ্রুপের মুক্তিযোদ্ধা কোটার অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ৩ থেকে ৪ পর্যন্ত।

‘ঈ’ গ্রুপের (বিজ্ঞান) মুক্তিযোদ্ধা কোটার অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ৩-৬ পর্যন্ত এবং উপজাতি কোটার অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ২ থেকে ৩ পর্যন্ত।

‘ঈ’ গ্রুপের (বাণিজ্য) মুক্তিযোদ্ধা কোটার অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ২-৩ পর্যন্ত এবং উপজাতি কোটার অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ২।

‘ঈ’ গ্রুপের (মানবিক) মুক্তিযোদ্ধা কোটার অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ২।

উল্লেখিত ‘ই’ ও ‘ঈ’ গ্রুপের প্রার্থীদেরকে আগামী ১০ ফেব্রুয়ারি ২০১৩ এবং ‘অ’ গ্রুপের প্রার্থীদেরকে আগামী ১১ ফেব্রুয়ারি ২০১৩ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে বলে ঘোষণায় বলা হয়েছে।

এদিকে, ভর্তির অনুমতি প্রাপ্ত প্রার্থীদেরকে ১০-১১ ফেব্রুয়ারি ২০১৩ এর মধ্যে অবশ্যই ভর্তি হতে হবে।

ভর্তির সময় প্রয়োজনীয় যেসব কাগজপত্র আনতে হবে-

১. এসএসসি এবং এইচএসসির মার্কশিট ও সার্টিফিকেটের মূল কপি এবং প্রত্যেকটির একটি করে সত্যায়িত কপি।

২. পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত ছবিসহ রেজিস্ট্রেশন কার্ড (এইচএসসি বা সমমান)।

৩. পাঁচ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

৪. নাগরিকত্ব সার্টিফিকেটের কপি।

৫. ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদেরকে অবশ্যই রক্তের গ্রুপের প্রত্যয়নপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

৬. মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের পিতা মাতার অনুকুলে সরকার কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের মূল কপি এবং সত্যায়িত কপি।

৭. উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উপজাতি ভিত্তিক প্রত্যয়ন পত্রের মূল কপি ও সত্যায়িত কপি।

৮. প্রথম টার্মের ক্রেডিট আওয়ার ফি সহ অন্যান্য ফি-চার্জ বাবদ ‘অ’ গ্রুপের জন্য আনুমানিক ১৯,০০০.০০ (উনিশ হাজার) টাকা, ‘ই’ গ্রুপের জন্য আনুমানিক ১৭,০০০.০০ (সতের হাজার) টাকা, ‘ঈ’ গ্রুপের জন্য আনুমানিক ১৭,৫০০.০০ (সতের হাজার পাঁচশত) টাকা সঙ্গে নিয়ে আসতে হবে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান