১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:১১ পিএম BDST banglanew24
29 Nov 2012   05:36:38 PM   Thursday BdST
E-mail this

ইউরোপ প্রবাসীদের উদ্যোগে আয়েবা সম্মেলন শনিবার


নুরুল ওয়াহিদ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইউরোপ প্রবাসীদের উদ্যোগে আয়েবা সম্মেলন শনিবার

গ্রিস থেকে: ইউরোপের ত্রিশটি দেশের প্রায় এক মিলিয়ন প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটি সংগঠনগুলো নিয়ে প্রথমবারের মত শুরু হচ্ছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনে (আয়েবা) সম্মেলন।

শনি ও রোববার দু’দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্রিসের রাজধানী এথেন্সের প্রেসিডেন্ট হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইউরোপের মুলধারার রাজনীতি, সংস্কৃতি ও ব্যবসা বাণিজ্যে প্রবাসীদের অনুপ্রেরণা যোগাতেই এ সম্মেলনের যাত্রা শুরু বলে জানিয়েছেন ফ্রান্স বাংলাদেশ ইকোনোমিক চেম্বারের প্রতিষ্ঠাতা কাজী এনায়েত উল্লা ইনু।

তিনি বলেন, “আয়েবা সম্মেলনের মাধ্যমে আমরা বহির্বিশ্বে বিশেষ করে ইউরোপে বাংলাদেশেকে প্রমোট করছি। বাংলাদেশের কৃষ্টি কালচার, ব্যবসা বাণিজ্যর যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ইতিবাচক দিকগুলো তুলে ধরার মাধ্যমে বাংলাদেশেকে একটি ব্র্যান্ড নেম হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।”

এর অন্যতম সংগঠক সাংবাদিক সামসুল আলম লিটন বলেন, “বাংলাদেশিদের সঙ্গে প্রবাসীদের সমন্বয়ের লক্ষে আমাদের এ উদ্যোগ। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা আরও বেশি করে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত হবেন।”

কর্মসূচিতে রয়েছে বিষয়ভিত্তিক কয়েকটি সেমিনার, সিম্পোজিয়াম, শো কেস, বাংলাদেশ লাইফ স্টাইল, রেমিটেন্স, নেটওয়ার্কিং ও প্রমোটিং বিজনেসসহ বিভিন্ন বিষয়।
    
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা,নভেম্বর ২৯,২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান