১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১০:০৮ এএম BDST banglanew24
14 Jul 2012   10:56:05 PM   Saturday BdST
E-mail this

আটক পাকিস্তানি সেনাকে ফেরত দিলো ভারত


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আটক পাকিস্তানি সেনাকে ফেরত দিলো ভারত

ঢাকা: কাশ্মীরে সম্প্রতি আটক হওয়া এক পাকিস্তানি সেনাকে পাকিস্তানের কাছে ফেরত দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মোতায়েন ওই  সেনা পথ হারিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এর পর তাকে আটক করে নিজেদের হেফাজতে নেয় ভারতীয় কর্তৃপক্ষ।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে উভয় দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর পুঞ্চ সেক্টরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভারতীয় সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের পর ওই পাকিস্তানি সেনাকে ফেরত দিয়েছে ভারত।

আরিফ আলি নামের ১৯ বছর বয়সী ওই জওয়ান পাকিস্তান সেনাবাহিনীর ২২ ফ্রন্টিয়ার ফোর্সের চার্লি কোম্পানির সঙ্গে সংযুক্ত ছিলেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান