ঢাকা: এলসির মাধ্যমে আমদানি বিলের অনুমোদন পণ্য আমদানির ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নিতে হবে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, আমদানি বিলে অনুমোদন সংক্রান্ত আবেদন অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে অনুমদিত ডিলার (এডি) শাখাগুলো বিলম্ব করছে। কিন্তু নির্দেশনার পর থেকে পণ্য আমদানির ১৫ দিনের মধ্যে এ সংক্রান্ত অনুমোদন নিতে হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১২
এসএআর/ সম্পাদনা: কাজল কেয়া নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com