৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৯:৪০ এএম BDST banglanew24
13 Jun 2012   03:16:41 AM   Wednesday BdST
E-mail this

রাশিয়াকে রুখে দিলো পোল্যান্ড


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাশিয়াকে রুখে দিলো পোল্যান্ড

 

ঢাকা: ইউরো চ্যাম্পিয়নশিপে লাল বাহিনীর অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে পোল্যান্ড। মঙ্গলবার ‘এ’ গ্রুপের খেলায় তারা ১-১ গোলে রুখে দেয় রাশিয়াকে। এ ড্রয়ে গ্রুপের চারটি দলেরই কোয়ার্টার ফাইনালের সম্ভাবনার দ্বার খোলা রইলো।

ওয়ারশজাওয়ার নারোদোবি স্টেডিয়ামে রুশদের বিপক্ষে দারুণ লড়ে যায় পোলিশরা। বল পজিশনে রুশদের চেয়ে কিছুটা  পিছিয়ে থাকলেও নিশানা লক্ষ্য করে শট নিতে এগিয়ে ছিলো স্বাগতিকরাই। নয়বার রাশিয়ার গোলপোস্টে হানা দেয় পোল্যান্ড। যেখানে রুশরা গোলের প্রকৃত সম্ভাবনা তৈরি করতে পেরেছে তিনবার।

যদিও রুশদের টানা দ্বিতীয় জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয়ের নায়ক অ্যালান জাগোয়েভ। ৩৭ মিনিটে ১-০ তে এগিয়ে যায় রাশিয়া। আন্দ্রে আরশাভিনের দুর্দান্ত ফ্রিকিকে গোলরক্ষক টাইটনকে পরাস্ত করেন আনমার্কড জাগোয়েভ। টুর্নামেন্টে যেটা ছিলো এই স্ট্রাইকারের তৃতীয় গোল। পোলিশরা কয়েকটি সুযোগ নষ্ট করায় এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রুশরা।

কিন্তু ৫৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে স্বাগতিকদের খেলায় ফেরান জাকুব ব্লাসজিকোভস্কি। লুদোভিচ ওব্রানিয়াকের পাসে গোলরক্ষক মালাফিভকে পরাস্ত করতেই উল্লাসে ফেটে পড়ে ওয়ারশ স্টেডিয়াম। বাকি সময়ে লাল বাহিনী পোল্যান্ড জালে বল পাঠাতে না পারায় রাশিয়া দিবস উপলক্ষ্যে স্টেডিয়ামে আসা রুশ দর্শকদের মার্চ বিফল মনোরথেই বাড়ি ফেরে।

গ্রুপের প্রথম ম্যাচে রাশিয়া ৪-১ গোলে হারায় চেক প্রজাতন্ত্রকে । অন্যদিকে গ্রিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে পোল্যান্ড। ফলে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাশিয়া। তিন পয়েন্ট নিয়ে তাদের পেছনেই চেক প্রজাতন্ত্র। দুই ড্র’য়ে পোল্যান্ডের অবস্থান তৃতীয়। ১ পয়েন্ট নিয়ে তালিকায় সবার নিচে গ্রিস।

এদিকে রুশদের বিপক্ষে পোল্যান্ডের পয়েন্ট ভাগাভাগিতে লাভবান গ্রিস। দিনের অপর ম্যাচে চেক প্রজাতন্ত্রের কাছে ২-১ গোলে হেরে সেমিফাইনালে স্বপ্ন কার্যত শেষ হলেও পোল্যান্ড রাশিয়াকে রুখে দিয়ে স্বপ্ন বাঁচিয়ে দিয়েছে গ্রিসের।

বাংলাাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, জুন ১৩, ২০১২

এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান