৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৮:২৪ পিএম BDST banglanew24
15 Sep 2012   01:16:04 PM   Saturday BdST
E-mail this

সিঙ্গাপুরে ৯৪৮ ডলারে আইফোন ৫


সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিঙ্গাপুরে ৯৪৮ ডলারে আইফোন ৫

দীর্ঘ আলোচনার বিতর্কিত টেবিল ছেড়ে আইফোন ৫ এখন বাস্তব। তবে সময় এসেছে সমালোচনা আর পর্যলোচনার। আর তাতে স্টিভ শূন্য অ্যাপল কতটা সামলে উঠতে পারছে তা নিয়েও সংশয় আছে। তবে গতির প্রশ্নে আইফোন ৪এসের তুলনায় আইফোন ৫ এর গতি দ্বিগুণ। এটা নিশ্চিত অর্থেই বলা যায়।

মডেলভিত্তিক বিশ্লেষণে প্রসেসরের গতিতে আছে বিশেষ ‘এ৬’ চিপ। স্মার্টফোনের গ্রাফিকস আর গতি এ দুটো ক্ষেত্রেই এ৬ অনবদ্য। এ ছাড়াও আইসাইট রেয়ার গুণের ৮ মেগাপিক্সেল ক্যামেরা তো আছেই। এর প্যানোরমা ফিচারে ২৮ মেগাপিক্সেল স্বচ্ছতায় ছবি  তোলা সম্ভব। আর ফেসটাইম ফিচারে ৭২০ পিক্সেলে ভিডিওচিত্র ধারণ করা যাবে।

তবে আইফোন ৫ এর সবচেয়ে শক্তিশালী দিকটি হচ্ছে এটি পরবর্তী প্রজন্মের ফোরজি লং টার্ম ইভেল্যুশন (এলটিই) নেটওয়ার্ক ক্ষমতাসম্পন্ন। এটি সিঙ্গাপুরের মোবাইল নেটওয়ার্কেও সমর্থন করবে। আর অ্যাপল বলছে একটানা ৮ ঘণ্টা টকটাইম নিশ্চিত করবে এ স্মার্টফোন।

আইফোন ৫ এর আনুষ্ঠানিক উন্মোচন দিনে অ্যাপল সিঙ্গাপুরভিত্তিক অপারেটর সিঙ্গটেল এবং এমওয়ান ফোরজি এলটিই নেটওয়ার্ক সমর্থন করবে তা সাফ জানিয়ে দিয়েছে। ফলে সিঙ্গাপুর আইফোন ৫ এর শক্তিশালী বাজার তা সুস্পষ্টই বোঝা গেছে।

এ দু অপারেটর ছাড়াও সিঙ্গাপুরে স্টারহাব আইফোন ৫ বিপণন করবে। তবে এলটিই সমর্থিত আইফোন ৫ বিক্রি করবে না স্টারহাব। এতে আছে ৩০ পিনের কানেক্টর। এর আগে ২০০৩ সালে আইওএস সমর্থিত ৮ পিনের কানেক্টর ব্যবহৃত হয়।

এরই মধ্যে সিঙ্গাপুরে আইফোন ৫ মডেল প্রিঅর্ডারে বিক্রি শুরু হয়েছে। আর সাদা ও কালো এ দুটি রঙে সিঙ্গাপুরে আইফোন ৫ পাওয়া যাচ্ছে। এ মুহূর্তে সিঙ্গাপুরে ৯৪৮ ডলারে ১৬ জিবি, ১০৮৮ ডলারে ৩২ জিবি এবং ১২৩৮ ডলারে ৬৪ জিবি আইফোন ৫ বিক্রির অফার দেওয়া হচ্ছে। সঙ্গে আছে টেলকো সংযোগ অফার। প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর শুক্রবার থেকে সিঙ্গাপুরে আইফোন ৫ এর জন্য প্রিঅর্ডার নিতে শুরু করেছে অ্যাপল।

বাংলাদেশ সময় ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান