৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:৫২ পিএম BDST banglanew24
12 Jan 2013   05:25:00 AM   Saturday BdST
E-mail this

মালদ্বীপ বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মো: এমরান হোসেন তালুকদার
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মালদ্বীপ বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মালদ্বীপ থেকে: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের পাশে হুলোমালে নামক একটি পর্যটন এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি মালদ্বীপ শাখা। মিছিলটি হুলোমালের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইয়াপোর্ট চেকপোস্টের কাছে এসে একটি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মো: এমরান হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় টেলি-কনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘‘বিএনপির কেন্দ্রীয় নেতাদের নামে বানোয়াট মামলা ও গণমানুষের কন্ঠস্বর দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে সরকার বাকশাল প্রতিষ্ঠা করতে চাইছে। কিন্তু শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা শেখ হাসিনার এ স্বপ্ন কোনো দিন বাস্তবায়িত হতে দেবেন না। সরকার যদি অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিসহ বিএনপির সকল নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার না করে, তাহলে প্রবাসে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে।’’

বক্তারা বাংলাদেশের সকল সচেতন নাগরিককে প্রিয় জন্মভূমি বাংলাদেশকে বাকশালীকরণের হাত থেকে রক্ষা করতে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

তারা আরও বলেন, ‘‘এ সরকারের আমলে শীর্ষ সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পায়, কিন্তু নিরাপরাধ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেলে থাকতে হয়। এই দানবীয় আওয়ামী বাকশালী সরকার নিজেরাই গাড়িতে আগুন দিয়ে অন্যের ওপর দোষ চাপায়, যা কোনো সভ্য দেশে প্রত্যাশা করা যায় না।’’
 
বিএনপি মালদ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক মো: রবিউল আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. নেহের মিয়া রানা, সহ-সভাপতি মো. কামাল হোসেন, মো. নাছির উদ্দিন, মো. কায়েম, মো. মাছুম খান, মো. মোশারফ হোসেন, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী, যুগ্ন সাধারণ সম্পাদক মো.শাহ আলম, মো. আলমগীর হোসেন, মো.আমির রাহায়ন, সহ সাংগঠনিক মো. শহিদুল্লাহ, তথ্য সম্পাদক মো.আবু তাহের, সহকারী প্রচার সম্পাদক হেলাল উদ্দিন, আজিজুল হক সবুজ প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে একাত্মতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) মালদ্বীপ শাখার সভাপতি মো. ফয়সাল।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান