১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:৪৭ এএম BDST banglanew24
18 Jul 2012   12:59:18 AM   Wednesday BdST
E-mail this

বিশ্বব্যাংকের পাঠানো চিঠি প্রকাশে সরকারের কাছে আইনি নোটিস


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংকের পাঠানো চিঠি প্রকাশের জন্য সরকারের কাছে আইনি নোটিস পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া রেজিস্ট্রি ডাকযোগে প্রধানমন্ত্রীর প্রেসসচিব, তথ্যমন্ত্রী, তথ্য কমিশনের কমিশনার, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে এই নোটিস পাঠান।

আইনজীবী একলাছ উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, “পদ্মা সেতু দুর্নীতি সম্পর্কে বিশ্ব ব্যাংকের চিঠিতে কী তথ্য আছে, তা তথ্য অধিকার আইন অনুসারে একজন নাগরিকের জানার অধিকার রয়েছে।”
এছাড়াও তিনি নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে চিঠিগুলোর প্রকাশ চেয়েছেন।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগ তুলে ২৯ জুন শুক্রবার এক বিবৃতিতে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে তাদের অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়। গত বছরের এপ্রিলে সাক্ষরিত চুক্তি অনুযায়ী ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল।

বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্নীতির বিষয়গুলো জানিয়ে এবং প্রকল্প দুর্নীতিমুক্ত করতে তারা সরকারকে চিঠিতে কয়েকটি পরামর্শও দিয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পায়নি বিশ্ব ব্যাংক।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জুলাই ১৮,২০১২
এমইএস/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান