ঢাকা : প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা ও কর্পোরেশনে চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা দুই বছর বাড়িয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাদের চাকরির বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩২ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবহান স্বাক্ষরিত আদেশে বলা হয়, সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের অধীনস্ত সকল পর্যায়ের নিয়োগকারী কর্তৃপক্ষকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময় : ১৭১৮ ঘন্টা, মে ৩১, ২০১২
এসএমএ/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর