 |
পটুয়াখালী: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখার ১৪ সদস্যের কমিটির গঠন করা হয়েছে।
ছাত্রনেতা মো. কামরুজ্জামান সোহাগকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি ওয়াজ কুরুনি ও মেহেদি হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী মারজান, আরিফুর রহমান পিয়েল ও কাওছার আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আরাফাত, শুভ ও অভিষেক, প্রচার সম্পাদক রায়হান আহম্মেদ রিমন, দপ্তর সম্পাদক বিধান সাহা।
নবগঠিত কমিটির নেতাদের আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ ঢাবি, রাবি, ইবি, চবি, বাকৃবি, জবিসহ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতারা নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মে ৩০, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর