৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১২:২২ এএম BDST banglanew24
05 Oct 2012   10:00:40 PM   Friday BdST
E-mail this

এরশাদ-রেজা দ্বন্দ্বের অবসান


জাহাঙ্গীর সুমন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এরশাদ-রেজা দ্বন্দ্বের অবসান

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং দলের সাংসদ ও অব্যাহতি পাওয়া হুইপ এএইচএম গোলাম রেজার মধ্যকার দ্বন্দ্বের অবসান ঘটেছে।

শুক্রবার রাতে গোলাম রেজার সঙ্গে এরশাদের দীর্ঘক্ষণ ফোনালাপ হয়। জাপার এক সাংসদ বাংলানিউজকে জানান, রাতে পার্টি চেয়ারম্যান এরশাদের সঙ্গে দীর্ঘক্ষণ মোবাইল ফোনে কথা বলেন রেজা। এসময় দলের সাংগঠনিক অবস্থা ও চেয়ারম্যানের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয় নিয়ে খোলামেলা আলাপ হয়।

আলোচনার এক পর্যায়ে এরশাদ সম্প্রতি প্রতারণার দায়ে প্রত্যাহার করে নেওয়া দলের হুইপ পদ ফিরিয়ে দেবেন বলে রেজাকে জানান।

উল্লেখ্য, কয়েকদিন আগে জাতীয় পার্টির প্রেসিডেন্ট এরশাদ সিঙ্গাপুর থেকে ফিরে প্রেসিডিয়াম সদস্য সাংসদ রেজাকে দলের সংসদীয় হুইপ পদ থেকে অব্যাহতি দেন। এ ঘটনার পর গত বুধবার ৩ অক্টোবর জাতীয় পার্টির পরিচয়ে বেশ কিছু দুষ্কৃতকারী সাংসদ রেজার মিরপুর ১০ নম্বরের ব্যবসায়িক অফিস ও সেনপাড়ায় তার বাড়িতে হামলা চালায়।

এছাড়া, শুক্রবার সকালে রেজার ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রায় কোটি টাকার মালামাল লুট হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় সাংসদ রেজা তার নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে কাফরুল থানায় আবেদনও করেন।

এসব খবর দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন মিডিয়াগুলোতে ফলাও করে প্রচার করা হয়।

এরপর শুক্রবার রাতে সাংসদ গোলাম রেজা আনুষ্ঠানিকভাবে তার পার্টির চেয়ারম্যানকে জানানোর জন্য ফোন করলে ফোনালাপে চেয়ারম্যান তাতে সাড়া দিয়ে সব দ্বন্দ্বের অবসান ঘটান।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১২
জেএস/এমইউএম/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান