৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৯:৫৩ পিএম BDST banglanew24
21 Jun 2012   04:44:11 PM   Thursday BdST
E-mail this

ভাষণের সময় নয়, আমার সময় অ্যাকশনের: ওবায়দুল কাদের


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভাষণের সময় নয়, আমার সময় অ্যাকশনের: ওবায়দুল কাদের
ছবি: দেলোয়ার হোসেন বাদল /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “আমার এখন ভাষণের সময় নয়, আমার সময় ‍অ্যাকশনের। ভাঙা রেল, ভাঙা রাস্তা মেরামতের দায়িত্ব পালন করছি। এখন যদি আমি ৩ ঘণ্টা সময় কোনো আলোচনার জন্য নষ্ট করি, তাহলে দেশের ৩ ঘণ্টা সময় নষ্ট হবে। এই ৩ ঘণ্টা সময়ে আমি ৩টি ‍গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি অথবা ৩টি ভাঙা রাস্তা পরিদর্শন করতে পারি।”

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্বামীবাগ আশ্রমে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথরাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এইদিনের একটি বাণী আছে। সেটি সমকালের নয়, সর্বকালের। সাধারণত দেবতার কাছে ভক্তরা যান। কিন্ত এইদিনে দেবতা আসেন জনতার মাঝে রাজপথে। জনগণ নেতার কাছে যাবে, না নেতা জনগণের কাছে যাবেন এই বিষয়টি আত্ম উপলব্ধির।”

তিনি বলেন, “দেবতা-জনতা, নেতা-জনত‍া মিলেমিশে একাকার হওয়ার যে ছবি, সে ছবি রাজনীতির সঙ্গে মিলিয়ে চলতে হবে আমাদের। ১৬ কোটি মানুষের অভিন্ন শত্রু হচ্ছে দারিদ্র ও দুর্নীতি। শ্রী কৃষ্ণের বাণী উপলব্ধি করে রাজপথে ও সর্বত্র আমাদের লড়তে হবে।”
 
তিনি আরো বলেন, “আম‍াদের আতঙ্ক সৃষ্টির রাজনীতি থেকে বেড়িয়ে ১৬ কোটি মানুষের স্বস্তির জন্য লড়তে হবে। এইদিনে এটাই ম্যাসেজ।”

স্বামীবাগ আশ্রমের সেবায়েত যশোদানন্দন আচার্য্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার এমপি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার দেবনাথ, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরেশ চন্দ্র সাহা, প্রকৌশলী সহদেব চন্দ্র বৈদ্য ও সিঙ্গাপুর প্রবাসী অ্যাড. রণজিৎ সাহা।

৯ দিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য মিজানুর রহমান দীপু।
উৎসবের আয়োজন করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসকনের অধ্যক্ষ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী।

রথযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, মতিঝিল, প্রেসক্লাব, দোয়েল চত্বর, টিএসটি মোড়, জগন্নাথ হল দক্ষিণ গেট, পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছাবে বলে বাংলানিউজকে জানিয়েছেন চারুচন্দ্র দাস ব্রহ্মচারী।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুন ২১, ২০১২
এআই/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান