৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৪:৩৫ পিএম BDST banglanew24
21 Jun 2012   09:16:53 AM   Thursday BdST
E-mail this

আশুলিয়ায় পোশাক কারখানা চালু, যোগ দিয়েছে শ্রমিকেরাও


সাভার প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আশুলিয়ায় পোশাক কারখানা চালু, যোগ দিয়েছে শ্রমিকেরাও
ছবি : রুবেল /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের ঘটনায় টানা চার দিন বন্ধ থাকার পর ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৃহষ্পতিবার সকালে আশুলিয়ার বন্ধ কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে।

গত রবিবার শিল্পাঞ্চল আশুলিয়ার সকল তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

সকাল থেকেই আশুলিয়া শিল্পাঞ্চলের সকল কারখানার শ্রমিকদেরকে কোন রকম ঝামেলা ছাড়াই কারখানায় ঢুকতে দেখা যায়। তারা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে। তবে শ্রমিকদের বিরুদ্ধে মামলা থাকায় এবং অনেক শ্রমিক বাড়ি চলে যাওয়ায় শ্রমিক উপস্থিতি স্বাভাবিকের চেয়ে কম দেখা গেছে।

এদিকে সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আশুলিয়ার বাইপাইল, বগাবাড়ি, ইউনিক, শিমুলতলা, বেরন, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, ঘোষবাগ, জিরাবসহ শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করতে দেখা গেছে। পাশাপাশি র‌্যাব-পুলিশের টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম বাংলানিউজকে জানান, কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোথাও কোন ঝামেলা হয়নি।

এছাড়া যে কোন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাবের টহলের পাশাপাশি পুলিশ, শিল্প পুলিশ, আর্মড পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত ১১ জুন থেকে সপ্তাহব্যাপী গার্মেন্ট সেক্টরে ভাংচুর, অগ্নিসংযোগ ও রাস্তা অবরোধসহ অস্থিরতা চলার পর গত রোববার থেকে আশুলিয়া শিল্প এলাকার প্রায় ৩৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জুন ২১, ২০১২
ওমর ফারুক / সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান