৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৩:১৯ এএম BDST banglanew24
29 Aug 2012   03:20:32 PM   Wednesday BdST
E-mail this

সোহেল তাজও আসতে পারেন আমার নির্বাচনে: রিমি


আশরাফুল ইসলাম ও এ কে এম রিপন আনসারী
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সোহেল তাজও আসতে পারেন আমার নির্বাচনে: রিমি
ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দরদরিয়া, কাপাসিয়া (গাজীপুর) থেকে: নির্বাচনে ভাই সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজকে পাশে পাবেন এবং নির্বাচনী প্রচারণাতেও আসবেন বলে জানিয়েছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজউদ্দীন কন্যা সিমিন হোসেন রিমি।

মনোনয়ন পাওয়ার পর বুধবার দুপুর আড়াইটার দিকে প্রথম নিজ এলাকা কাপাসিয়ার দরদরিয়ার গ্রামের বাড়িতে সাংবাদিকদের এ কথা জানান রিমি।

তিনি বলেন, ‘‘প্রথম দিকে না আসলেও নির্বাচনের আগ মুহূর্তে তিনি  সোহেল তাজ) আসতে পারেন। আমি মনে করি, চলার পথে সব সময় আমি আমার ভাইয়ের সহযোগিতা পাবো।’’

রিমি রাজধানীর বনানীর ডিওএইচএস’র বাসা থেকে বেলা ১১টার দিকে রওনা হয়ে দুপুর ১টা নাগাদ দরদরিয়া গ্রামের বাড়িতে পৌঁছান। এ সময় রিমির ছোট ছেলে রাকিব হোসেন, চাচাতো ভাই ইঞ্জিনিয়ার দলিল উদ্দীন আহমদ খান তার সঙ্গে ছিলেন।

গ্রামের বাড়িতে আসার পর এলাকার আবাল-বৃদ্ধ-বনিতা ও নিকটাত্মীয়রা রিমিকে দেখতে আসেন।

দুপুর আড়াইটার দিকে তিনি গ্রামের বাড়ি থেকে কাপাসিয়ায় পাইলট স্কুলে কর্মীসভায় যোগ দেওয়ার জন্য রওনা হয়ে যান।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
এআই/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান