৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:৩৪ পিএম BDST banglanew24
03 Aug 2012   04:49:21 AM   Friday BdST
E-mail this

অনুপ্রেরণা জোগাতে ফেলপসকে ওবামার ফোন


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অনুপ্রেরণা জোগাতে ফেলপসকে ওবামার ফোন

ঢাকা: লন্ডন অলিম্পিকে ফেলপসকে ঘিরে প্রত্যাশার বেলুন উড়িয়েছেন সবাই। এতবেশি চাপ হয়তো নিতে পারেননি এই মার্কিন সাঁতারু। সাত স্বর্ণপদকের লক্ষ্যে পুলে নামা ফেলপস প্রথম দুটি ইভেন্টেই ব্যর্থ। মনের জোরও হয়তো ভেতরে ভেতরে ফুরিয়ে আসছিলো ‘জলদানব’ খ্যাত এই সাঁতারুর। আটলান্টিকের ওপার থেকে বিষয়টি বুঝতে পেরেছিলেন দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা। সর্বকালের সেরা এই সাঁতারুকে মনোবল জোগাতে ফোনে কথা বলেন।
 
কী বলেছিলেন ওবামা? যেই ফোন পাওয়ার পরই পুলে ফের নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেন ফেলপস। বৃহস্পতিবার ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে স্বর্ণপদক জিতে নেন। ফলে সাঁতারে একই ইভেন্টে টানা তিন অলিম্পিকে স্বর্ণ জয়ের নতুন আরেকটি মাইলফলক স্থাপন করেন এই মার্কিন সাঁতারু।
 
প্রেসিডেন্ট ওবামার সঙ্গে কি কথা হয়েছিলো বিবিসির কাছে সেসব কথা প্রকাশ করেন ফলপস, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে গতকাল (বুধবার) ফোন করেছিলেন। শান্ত গলায় কেউ একজন আমাকে ফোন দিলেন এবং আমাকে ফোন ধরে কিছুটা অপেক্ষা করতে বলেন। তিনি আমাকে জানালেন প্রেসিডেন্ট আপনার সঙ্গে কথা বলার অপেক্ষায় রয়েছেন। এরপর প্রেসিডেন্ট আমাকে বললেন দেশের প্রত্যেকেই আমাকে সমর্থন দিচ্ছে। এটি ছিলো আমার কাছে অসাধারণ একটি বিষয়। তিনি আমার মা’র সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।’
 
বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান