নেত্রকোনা: নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে বিপাশা ঋষি (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় নেত্রকোনা পৌর শহরের বড় রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিপাশা ঋষি রেল কলোনিপাড়ার মন্টু ঋষির মেয়ে।
বড় স্টেশনের স্টেশন মাস্টার রফিউদ্দিন বাংলানিউজকে জানান, গ্যাংকার ট্রেনটি ময়মনসিংহ যাওয়ার সময় খেলার ছলে বিপাশা ট্রেনের নিচে পড়ে যায়।
বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
প্রতিবেদন: আয়নাল হক/ সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর