১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ২:৩১ এএম BDST banglanew24
19 Sep 2012   01:24:52 PM   Wednesday BdST
E-mail this

‘হিমগিরিতে ঝরা পালক’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘হিমগিরিতে ঝরা পালক’

উঁচু পাহাড়ে শীতের বিকেল। প্রকৃতির সান্নিধ্যে বেশ কয়েকজন তরুণ-তরুণী ও মধ্যবয়সী মানুষ। দু-একজন বিদেশি ওস্থানীয় লোকজন। এদের কেউ এসেছেন ‘মরে’ বাঁচতে, কেউবা শুধুই প্রকৃতি উপভোগে।

তরুণ জুটি মামুন আর নীলা। ছাত্রাবস্থায় একবার এসেছিলেন স্টাডি ট্যুরে। তবে এবার তাদের এখানে আসার কারণটা আলাদা । তারা সম্পর্কের পরিণতির জন্য এসেছে এবার।

অন্যদিকে মধ্যবয়সী রেহনুমা অসুস্থ, ঠিক হাওয়া বদল নয়, মরণব্যাধির চিকিৎসায় খরচের পরিবর্তে তা দিয়ে একটু প্রকৃতির কাছাকাছি থাকা। আহা বেঁচে থাকা মন্দ ছিল না, আর এই কথাটি সারা জীবন একটি বারও তার মনে হয়নি। যেমন মনে হয়নি, এই বাংলাদেশে এতো সুন্দর প্রকৃতির রূপ ছড়িয়ে আছে।

অবশ্য আরো একটি কারণ আছে, তার সঙ্গে হানিমুনে (মধুচন্দ্রিমা) এসেছেন এক নতুন দম্পতি । মাহমুদ প্রায় রেহনুমারই বয়সী, তার নবপরিণীতা নাফিজা বেশ অল্পবয়সী ছটফটে মেয়ে। সবকিছুতেই নাফিজার কৌতুহল, সবকিছুতেই তার উচ্ছ্বাস। বয়স্ক বর নিয়েও তার কোনো আক্ষেপ নেই।

আরো আছে এক বিদেশি যে এসেছে দূরদেশে, একাকী নিঃসঙ্গ মৃত্যুর হাতছানিতে। এরা সকলেই আপাতত থাকছেন একটা রিসর্টে। প্রকৃতির মাঝে এদের প্রত্যেকের চরিত্রের বিকাশ দেখতে পাবো এই নাটকে।আর ঘটতে থাকে নানা বিচিত্র ঘটনা।

এমনই এক কাহিনীকে ঘিরে নুরুল আলম আতিকের রচনা ও পরিচালনায় দেখবেন নাটক হিমগিরিতে ঝরা পালক। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নায়লা আজাদ নূপুর, আহমেদ রুবেল, সাইদ বাবু, জ্যোতিকা জ্যোতি, ডায়না, রাফি হোসেন।

নাটকটি জিটিভির ‘বিরতিহীন নাটক’ হিসেবে বৃহস্পতিবার রাত ৯টা ৫মিনিটে প্রচার হবে ।

বাংলাদেশ সময়: ১৩০৮ঘন্টা, সেপ্টেম্বর ১৯,২০১২
আর আর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান