৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ২:৪৯ পিএম BDST banglanew24
26 Aug 2012   07:46:40 PM   Sunday BdST
E-mail this

দিগন্ত টিভির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দিগন্ত টিভির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী

‘সত্য ও সুন্দরের পক্ষে’ শ্লোগান নিয়ে প্রতিষ্ঠার ৪ বছর পূর্ণ করে ৫ বছরে পা রাখছে দিগন্ত টেলিভিশন। আগামী ২৮ আগস্ট মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে চ্যানেলটি।

৪র্থ বর্ষপূর্তি উদযাপন এবং ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে দিগন্ত টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান মালা। বিশেষ অনুষ্ঠান প্রচার শুরু হবে ২৭ আগস্ট থেকেই।

প্রতিষ্ঠার ৪ বছর পূর্তিতে ২৭ আগস্ট সোমবার রাত ১১টা ১৫ মিনিটে ফরিদী নুমান এর প্রযোজনায় প্রচার হবে বিশেষ টকশো আকাশের সীমানায়। রাত ১২ টা ৩০ মিনিটে প্রচার হবে লাইভ অনুষ্ঠান আনন্দ প্রহর। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন বদিউর রহমান সোহেল।

২৮ আগস্ট মঙ্গলবার সকাল ৯ টা ৫ মিনিটে তামান্না সাদিকার প্রযোজনায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘দিগন্ত এক্সপ্রেস’। বিশেষ ডকুমেন্টরি প্রচার হবে বেলা ১০ টা ৩০ মিনিটে। লাইভ অনুষ্ঠান ‘সূবর্ণ প্রহর’ প্রচার হবে বেলা ১১ টা ৫ মিনিট থেকে।

বেলা ৩ টা ৫ মিনিটে ইনহাউজ কর্মীদের নিয়ে প্রচার হবে ফান অনুষ্ঠান ‘ইন হাউজ শো’। প্রযোজনা করবেন বদিউর রহমান সোহেল। সংবাদকর্মীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘দিগন্ত অফ এয়ার’ প্রচার হবে বিকাল ৪ টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন কাজী মুস্তাফিজুর রহমান। সন্ধা ৬ টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘শুটিং শেষ’। পরিচালনা করেছেন আহমেদ লতিফ।
লুৎফর হাসানের প্রযোজনায় দুই প্রজন্মের শিল্পীদের নিয়ে প্রচার হবে সঙ্গীতালেখ্য ‘সেতু বন্ধন’ প্রচার হবে রাত ৯ টা ৪০ মিনিটে। রাত ১১ টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘টেলিভিশন প্রতিদিন’। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মাহবুব মুকুল।

বাংলাদেশ সময় ১৯৩৫, আগস্ট ২৬, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান