১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৪:৫৭ এএম BDST banglanew24
21 Jun 2012   06:49:15 PM   Thursday BdST
E-mail this

এয়ারটেল ফুটবল প্রতিভা অন্বেষণ


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এয়ারটেল ফুটবল প্রতিভা অন্বেষণ

ঢাকা: দেশের ফুটবলে প্রতিভা অন্বেষণের উদ্যোগ নিয়েছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল। ‘এয়ারটেল রাইজিং স্টারস’ ব্যানারে দেশের ক্ষুদে ফুটবলারদের মধ্য থেকে প্রতিভাবানদের বেছে নেওয়া হবে।

বৃহস্পতিবার হোটেল রূপসী বাংলায় এক সংবাদ সম্মেলনে এয়ারটেল কর্মকর্তারা জানান, তিন মাস ধরে বাছাই প্রক্রিয়া শেষে ১২ জন ক্ষুদে খেলোয়াড়কে নিয়ে যাওয়া হবে যুক্তরাজ্যে। সেখানে ওল্ডট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে এক সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনটি রাউন্ডে অনূর্ধ্ব-১৬ ফুটবল খেলোয়াড় বেছে নেওয়া হবে। জেলা ভিত্তিক রাউন্ডে, দেশের সব জেলাগুলো থেকে খেলোয়াড়রা বিভিন্ন দলে একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেখান থেকে দক্ষতার উপর ভিত্তি করে ২০ জন খেলোয়াড় বাছাই করা হবে জেলা দলের জন্য। নিজ নিজ বিভাগের জেলা দলগুলো নকআউট ফরম্যাটে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করবে। এই রাউন্ডে সবগুলো দল থেকে ২৫ জন খেলোয়াড় বাছাই করা হবে বিভাগীয় দলের জন্য। চূড়ান্ত পর্বে ৭টি বিভাগের ৮টি দল (ঢাকা বিভাগ থেকে ২টি দল) একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করবে। এই দলগুলো একে অন্যের সাথে নকআউট ফরম্যাটে খেলবে। এই পর্ব থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচরা ১২ জন খেলোয়াড়কে নির্বাচন করবেন ওল্ড ট্র্যাফোর্ডের প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য।

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেন, ‘একটি জাতির মূল চালিকা শক্তি হচ্ছে এর যুব সমাজ এবং বাংলাদেশ সরকার ক্রীড়ার মাধ্যমে যুব সমাজের উন্নয়নে সবসময় সাহায্য করতে প্রস্তুত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়া উন্নয়নে সবসময় বেশ আগ্রহী এবং এয়ারটেলের এই মহৎ উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সন্তুষ্ট। এয়ারটেল রাইজিং স্টারস উদ্যোগটিতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং আমরা আশা করছি এই উদ্যোগটি বাংলাদেশ ফুটবলের পরবর্তী কিংবদন্তীদের গড়ে ওঠার জন্য সহায়ক হবে।’

এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট বলেন, ‘এয়ারটেল ব্র্যান্ড ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ততা রেখেছে যা কিনা বর্তমান তরুণদের কাছে বেশ আকর্ষণীয়। ফুটবল বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং বাংলাদেশেও এর জনপ্রিয়তা বেশ উৎসাহজনক। আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশে প্রচুর ফুটবল প্রতিভা রয়েছে এবং ‘এয়ারটেল রাইজিং স্টারস’ এর মাধ্যমে ভবিষ্যত জাতীয় দলের খেলোয়াড়দের খুঁজে বের করতে সক্ষম হবো। আমরা নিশ্চিত যে এই উদ্যোগের মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী সম্পর্ক আরো দৃঢ় হবে এবং বাংলাদেশের ১২ জন প্রতিভাবান ফুটবল খেলোয়াড়ের পেশাদারী জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে।’

এয়ারটেল রাইজিং স্টারস এর উদ্বোধনের পাশাপাশি প্রি-পেইড সিমসহ একটি বিশেষ এয়ারটেল-ম্যানচেস্টার ইউনাইটেড স্টার্টার প্যাক চালুর ঘোষণাও দেওয়া হয়ে। ফুটবল অনুরাগীদের জন্য তাদের প্রিয় দলের সঙ্গে থাকার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড ভিত্তিক বহু ফ্রি সার্ভিসের একটি এটি।

এয়ারটেল রাইজিং স্টারস এ অংশগ্রহণের জন্য গ্রাহকেরা সহজ প্রক্রিয়ায় নিবন্ধন করতে পারবেন মেসেজ অপশনে গিয়ে এয়ারটেল (স্পেস) জেলা কোড লিখে ৪৩২১ নম্বরে এসএমএস করলেই হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তী ফুটবলার কুইন্টন ফরচুন

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুন ২১, ২০১২
এসএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান