৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৫:৩৫ এএম BDST banglanew24
19 Feb 2013   01:28:49 PM   Tuesday BdST
E-mail this

‘আদর্শিকভাবে জামায়াত-শিবিরকে মোকাবেলা করুন’


ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘আদর্শিকভাবে জামায়াত-শিবিরকে মোকাবেলা করুন’
ছবি : জীবন আমীর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিষিদ্ধ করে নয়, জামায়াত-শিবিরকে আদর্শিক ও রাজনেতিকভাবেই মোকাবেলা করা উচিত বলে মন্তব্য করেছেন সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যারোনেস সাইদা ওয়ার্সি।

মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে তার কার্যালয়ে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করন।
ওয়ার্সি বলেন, “আমি একজন ডেমোক্রেট। তাই ‘ব্যান’ (নিষিদ্ধ) করার পক্ষে নই আমি।”

তিনি বলেন, “আদর্শিক যুদ্ধে প্রকৃত জয়ের জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করাকে আমি সর্বোত্তম উপায় বলে আমি মনে করি না। অধিকাংশ বিষয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত।”

জনমতের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “এ দেশের জনগণই ঠিক করতে পারেন, তারা ভবিষ্যতে কেমন বাংলাদেশ চান।”

নির্বাচন সম্পর্কে এ ব্রিটিশ মন্ত্রী বলেন, “সব দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য।”

তিনি বলেন, “সবার কাছে গ্রহণযোগ্য ও যথার্থ নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রয়োজন।”

ওয়ার্সি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে তিনি আগামী নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন।”

তিনি বলেন, “সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সামনে প্রকৃত গণতান্ত্রিক পরিপক্কতা দেখানোর সুযোগ এসেছে।”

সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তা বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বলে তিনি জানান।

নির্বাচনের সময় দেশে কী ধরনের সরকার ব্যবস্থা থাকবে এ প্রসঙ্গে ওয়ার্সি বলেন, “এটি বাংলাদেশের বিষয়।”

তবে শাহবাগের তরুণদের অহিংস ও শান্তিপূর্ণ কর্মসূচিরও প্রশংসা করেন সাইদা ওয়ার্সি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে দু’দেশের মধ্যকার বিরাজমান সৌহার্দ্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু, যুদ্ধাপরাধের বিচার ও আসন্ন নির্বাচন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৩
কেজেড/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান