১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৩:৫৬ পিএম BDST banglanew24
23 Jan 2013   11:06:19 AM   Wednesday BdST
E-mail this

তৃতীয় প্রান্তিকে মারিকোর মুনাফা বেড়েছে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তৃতীয় প্রান্তিকে মারিকোর মুনাফা বেড়েছে

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির মুনাফা গত বছর একই সময়ের তুলনায় বেড়েছে।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জানা যায়, কোম্পানির ২০১২ সালের ৩১ ডিসেম্বর পযর্ন্ত তৃতীয় প্রান্তিকের (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর পরবর্তী মুনাফা হয়েছে ২৮ কোটি ৩৯ লাখ টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৯ দশমিক ০১ টাকা।
 
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১৬ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৫ দশমিক ৩৫ টাকা।
 
অন্যদিকে, গত ৯ মাসে (এপ্রিল থেকে ডিসেম্বর-২০১২) মারিকোর কর পরবর্তী মুনাফা হয়েছে ৬৫ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ দশমিক ৮৮ টাকা।
 
গত বছরের ৯ মাসে (এপ্রিল থেকে ডিসেম্বর-২০১১) কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছিল ৫৯ কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৯ দশমিক ০০ টাকা।
 
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান