 |
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এবং নিটল ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৯ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ দশমিক ৬০ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট লাভ হয়েছিল ৮ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছিল ২ দশমিক ৩০ টাকা।
সুতারাং, চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে কোম্পানির মুনাফা বেড়েছে ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকা।
অন্যদিকে, গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৩৫ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট আয় হয়েছিল ৪ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ২১ টাকা।
নিটল ইন্স্যুরেন্স: নিটল ইন্স্যুরেন্স ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জানুয়ারি থেকে জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৪০ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট লাভ হয়েছিল ২ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছিল ১ দশমিক ৩২ টাকা।
সুতারাং, চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩৯১৬ লাখ ৩০ হাজার টাকা।
অন্যদিকে, গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৮১ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট আয় হয়েছিল ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৬৫ টাকা।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর