৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ২:২৪ এএম BDST banglanew24
11 Aug 2012   06:56:43 PM   Saturday BdST
E-mail this

ঈদের আগে পোশাকশ্রমিকদের বকেয়া পরিশোধের আহ্বান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঈদের আগে পোশাকশ্রমিকদের বকেয়া পরিশোধের আহ্বান
ফাইল ছবি

ঢাকা: বেতন, বোনাসসহ পোশাক শ্রমিকদের সব বকেয়া ঈদের আগেই পরিশোধ করার আহ্বান জানিয়েছে পোশাক শিল্পখাতে গঠিত আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটি।

শনিবার স্টারলিং ক্রিয়েশন গার্মেন্টস লি. কারখানার সভাকক্ষে এসংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ।

কমিটির আশুলিয়া-সাভার জোন আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর দ্বিতীয় সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাবেক সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম, শিল্প পুলিশের পরিচালক আব্দুর রউফ খান, প্রধান কলকারখানা পরিদর্শক হাবিবুর রহমান, সাভার সার্কেলের এএসপি মনোয়ার হোসেন প্রমুখ।

সভায় বলা হয়, শ্রম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বের সিদ্ধান্তের আলোকে আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটি তাদের কাজ অব্যাহত রাখবেন।

শ্রমিকদের বাস-ট্রেনের ছাদে করে বাড়িতে না ফেরার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
টিএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান