১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:৪৩ এএম BDST banglanew24
16 Jun 2012   09:15:13 PM   Saturday BdST
E-mail this

এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল

শুরুতে হোঁচট খেলো বাংলাদেশ


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শুরুতে হোঁচট খেলো বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল

ঢাকা: এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কোচ সৈয়দ জিলানীর শিষ্যরা ৪-১ গোলে হেরেছে স্বাগতিক নেপালের কাছে।

নেপাল দশরথ স্টেডিয়ামে শুরু থেকে বাংলাদেশকে চেপে ধরে স্বাগতিকরা। ৫ মিনিটে গোলও পেয়ে যায়। অনিল ওঝার ফ্রি কিকে হেডে লক্ষ্যভেদ করেন অধিনায়ক ভারত খাওয়াজ।

৪৭ মিনিটে খেলায় ফেরে বাংলাদেশ। রায়হানের লম্বা থ্রোয়ে রনির হেড, ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান রোহিত চাঁদ। ৬১ মিনিটে আবারও এগিয়ে যায় নেপাল। বদলি খেলোয়াড় আমির শ্রেষ্ঠার কর্নারে জগজিৎ শ্রেষ্ঠার হেডে পরাস্ত হন বাংলাদেশ গোলরক্ষক সোহেল।  

৬৬ মিনিটে জগজিৎ বামপ্রান্ত থেকে নেওয়া ক্রসে সুজল শ্রেষ্ঠার হেড বাংলাদেশর জাল কাঁপালে ব্যবধান উন্নীত করে নেপাল। ইনজুরি সময়ে ফ্রিকিক থেকে আবারও হেডে নিশানাভেদ করেন সুজল। তাই বড় ব্যবধানে হেরেই মাঠ ছাড়ে সফরকারীরা।

বাংলাদেশ পরবর্তী ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুন ১৬, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান