৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৫:৫৫ এএম BDST banglanew24
06 Sep 2012   03:46:54 PM   Thursday BdST
E-mail this

‘ডিসকাউন্ট’ বিড়ম্বনায় মিলন


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘ডিসকাউন্ট’ বিড়ম্বনায় মিলন

চোখ রাখলেই আজকাল সর্বত্র চোখে পড়ে ডিসকাউন্টের অফার। এসব দেখেই আনিসুর রহমান মিলন সাম্প্রতিককালে ডিসকাউন্ট ম্যানিয়াক হয়ে পড়েছেন। যেখানেই যাচ্ছেন, ডিসকাউন্ট তার চাই-ই চাই।দুধ কিনছেন বাটি পাবার আশায়, শরবতের বোতল কিনছেন গ্লাস পাবার আশায়। ডিসকাউন্ট জ্বরে মিলন এতটাই ভুগছেন, ব্যক্তিগত জীবনেও হরহামেশা ‘ডিসকাউন্ট’ খোঁজেন বাড়তি কিছু পাওয়ার আশায়।

শুধু তাই নয়, বিয়ে করবেন সেখানেও মিলনের শর্ত; পাত্রীর ছোট বোন থাকতে হবে। সারা জীবন মিলন স্বপ্ন দেখে এসেছেন শ্যালিকারা তাকে ঘিরে ধরেছে। ঠাট্টা মশকরা করছে। আর মিলন তাদের সঙ্গে খোশ গল্পে মেতে আছেন। কিন্তু মিলনের এ আশায় গুড়েবালি। তার যতটা হাত খোলা, পছন্দের মেয়েটি ততোটাই কৃপণ। সামান্য ফ্লেক্সিলোডের জন্যও প্রতিবেশী মিলনকে সে রাত-বিরাতে ফোন করে বিরক্ত করে। একটা সময় মিলনকে ঘিরে ধরে ডিসকাউন্ট বিড়ম্বনা।

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলকে এভাবেই দেখা যাবে আরটিভির বিরতিহীন নাটক ‘ডিসকাউন্ট’-এ। মিলনের বিপরীতে এ নাটকে অভিনয় করেছেন সুমাইয়া শিমু।। রুম্মান রশীদ খানের লেখা আরেফিন আলমের পরিচালনায় এ নাটকে আরো অভিনয় করেছেন উদয় বিকাশ বড়–য়া, জ্যোৎস্না আরা, নাজিরুল আলম সুমন সহ আরো অনেকে।

‘ডিসকাউন্ট’ নাটকটি প্রচার হবে আরটিভিতে ৭ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে। নাটকটি প্রচারের মধ্যবর্তী সময়ে বিরক্তিকর বিজ্ঞাপন বিরতি থাকছে না।

বাংলাদেশ সময় ১৫৩৫, সেপ্টেম্বর ০৬, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান