৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১১:১৯ পিএম BDST banglanew24
12 Jun 2012   07:24:57 PM   Tuesday BdST
E-mail this

বর্তমান হাইকমিশনারের মেয়াদেই দক্ষিণ আফ্রিকার দূতাবাস


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আলোচনার মাধ্যমে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত দক্ষিণ আফ্রিকার সরকারি প্রতিনিধি দলের প্রধান ও ডেপুটি ডিরেক্টর জেনারেল অনীল শুকলাল।

মঙ্গলবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কার্যালয়ে এফবিসিসিআই ও দক্ষিণ আফ্রিকার সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার কোনো দূতাবাস না থাকায় দেশটিতে ভিসা পেতে সমস্যার সম্মূখীন হচ্ছে বাংলাদেশের বিনিয়োগকারীরা, এ সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি-না জানতে চাইলে অনীল শুকলাল বলেন, ‘আমি আশা করি নিয়মিত আলোচনা ও বাণিজ্য সম্পর্ক জোরদার করার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব হবে।’

এ পর্যন্ত বাংলাদেশে কোনো হাইকমিশন স্থাপন না করার বিষয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন, ২০০৫ সালের অর্থনৈতিক সঙ্কটের কারণে দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ আক্রান্ত হয়। এর ফলে বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি অঞ্চলে দক্ষিণ আফ্রিকার দূতাবাস স্থাপনের কাজ পিছিযে যায়।

তবে আশা করছি বাংলাদেশে নিযুক্ত বর্তমান হাইকমিশনার জিওফ ডইজের মেয়াদকালেই বাংলাদেশে দূতাবাস স্থাপন করা সম্ভব হবে।

আলোচনা সভায় এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে খুবই আগ্রহী।’

পাশাপাশি বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন, মাইনিং, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, ফার্মাসিটিক্যালস, চামড়া ও প্লাস্টিক শিল্পে দক্ষিণ আফ্রিকাকে বিনিয়োগের আহ্বান জানান এফবিসিসিআই সহ-সভাপতি।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জুন ১২, ২০১২
এইচএমএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান