১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৬:২৫ পিএম BDST banglanew24
15 Sep 2011   02:30:03 PM   Thursday BdST
E-mail this

প্রেমিককে শিকলে বেঁধে বিয়ের প্রস্তুতি!


আবু জাফর সালেহ্, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রেমিককে শিকলে বেঁধে বিয়ের প্রস্তুতি!
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বিয়ে মানে আনন্দের খবর। কিন্তু যদি সেটা কখনো ইচ্ছার বিরুদ্ধে হয়ে থাকে, তখন তা যে কী বিড়ম্বনার! সেটা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন বরগুনা সদর উপজেলার সরোয়ার হোসেন (২৭)!

পরকীয়া প্রেমের টানে সাড়া দিতে গিয়ে বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পশ্চিম হেউলিবুনিয়া গ্রামের মো. সরোয়ার হোসেন (২৭) শিকলে বাঁধা পড়েছেন। চলছে বিয়ের প্রস্তুতি।

তিনি একজন ন্যাশনাল সার্ভিস কর্মী।

শিকলে বাঁধা অবস্থায় সরোয়ার বাংলানিউজকে জানালেন, কিছুদিন ধরে একই এলাকার আজাহার সিকদারের মেয়ে এক সন্তানের জননী তাসলিমা বেগমের (২৫) সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছে। বৃহস্পতিবার রাতে তিনি চুপি চুপি তাসলিমার ঘরে ঢুকে পড়েন। কিন্তু বিধিবাম! তাসলিমার পরিবার তা টের পেয়ে সরোয়ারকে ধরে ফেলে এবং তাসলিমার ঘরের উপরে (দোতলায়) খুঁটির সঙ্গে তাকে শিকল দিয়ে বেঁধে রাখে।

এদিকে, সরোয়ার তার নিজের স্ত্রীকে কয়েকদিন আগে মারধর করে বাবার বাড়িতে তাড়িয়ে দিয়েছেন।

সরোয়ারের প্রেমিকা তাসলিমা বেগম বাংলানিউজকে জানান, এক বছর ধরে সরোয়ারের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক চলে আসছে। সরোয়ারের পরামর্শে ৭ সেপ্টেম্বর তিনি তার দুবাই প্রবাসী স্বামী আনিচকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন। এখন তিনি সরোয়ারের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান।

এ বিষয়ে বরগুনা থানার এসআই হানিফ বাংলানিউজকে জানান, সরোয়ারকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

তবে, বিয়ের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত, তা জানা যায়নি!

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলানিউজএক্সক্লুসিভ

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান