১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৭:৪৫ এএম BDST banglanew24
20 Jul 2012   08:04:56 PM   Friday BdST
E-mail this

অলিম্পিকে কোন ডিসিপ্লিনে কারা এগিয়ে


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আধুনিক অলিম্পিক যাত্রা শুরু করার পর বিভিন্ন ডিসিপ্লিনে কোনো না কোনো দেশের আধিপত্য রয়েছে। প্রতিটি অলিম্পিকে বিভিন্ন দেশ বিশেষ কোনো ডিসিপ্লিনে ভালো ফলাফল করে আসছে। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে কোন ডিসিপ্লিনে কারা এগিয়ে সেটা বিশ্লেষণ করা হলো:

রোইং (অন্যদের কাছে শক্ত প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন)
 
রোইংয়ে অপ্রতিদ্বন্দ্বী জুটি স্যার স্টিভ রেডগ্রেভ এবং ম্যাথু পিনসেন্টসহ অন্যরা বৃটেনকে রোইং জাতি হিসেবে অন্যস্তরে পৌঁছে দিয়েছেন। এই ডিসিপ্লিনে উঠতি শক্তি রোমানিয়া। জিমন্যাস্টিকসের পরই রোইংয়ে শক্ত অবস্থান করে নিয়েছে দেশটি। সিডনি এবং এথেন্সে রোইংয়ে পদক তালিকায় শীর্ষে ছিলো রোমানিয়া। কিন্তু বেইজিংয়ে তারা অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়। একটি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ পদক নিয়ে ফিরতে হয় তাদের। দুটি করে স্বর্ণপদক জিতে ব্রিটেন ও অস্ট্রেলিয়া যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে।

সেইলিং (অন্যদের কাছে শক্ত প্রতিপক্ষ গ্রেট বৃটেন)

সর্বশেষ তিন অলিম্পিকেই সেইলিংয়ে স্বর্ণপদক জিতেছে গ্রেট বৃটেন। অলিম্পিকে সেইলিং প্রবর্তনের পর এই ডিসিপ্লিন থেকে ২৪টি স্বর্ণপদক জিতেছে ইংলিশরা। বৃটেনের পরই সেইলিংয়ে শক্ত অবস্থান যুক্তরাষ্ট্রের। ১৯টি পদক নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে মার্কিনীরা। বেইজিং অলিম্পিকে চারটি স্বর্ণপদক পেয়েছিলো বৃটিশ প্রতিযোগীরা। দুটি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় স্থান দখল করে অস্ট্রেলিয়া। তবে লন্ডন অলিম্পিকে এই ডিসিপ্লিনে বৃটেনের দুর্গ গুঁড়িয়ে দিতে পারে অসিরা। ২০১১ সালের আইএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বাগতিক অস্ট্রেলিয়া তিনটি স্বর্ণপদক জেতে। যেখানে বৃটিশ প্রতিযোগীরা জেতে একটি স্বর্ণপদক।

শ্যুটিং (অন্যদের কাছে শক্ত প্রতিপক্ষ চীন)

শ্যুটিংয়ে যুক্তরাষ্ট্রের গৌরবময় অতীত রয়েছে এবং এখনো পদক তালিকায় মার্কিনীরাই শীর্ষে। তবে ১৯৯৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকেই ডিসিপ্লিনটিতে ব্যক্তিগত ইভেন্টে শীর্ষে থাকতে পারছে না যুক্তরাষ্ট্রের প্রতিযোগীরা। শ্যূটিংয়ে মার্কিন আধিপত্য ক্রমশই খর্ব হয়েছে চীনাদের কারণে। ২০০০ সাল থেকে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে চীন। শেষ তিনটি অলিম্পিকে এই ডিসিপ্লিনে ১২টি স্বর্ণপদক জিতেছে কম্যুনিস্ট দেশটি।

সাঁতার (অন্যদের কাছে শক্ত প্রতিপক্ষ মাইকেল ফেল্পস)

ভুল পড়েননি। অন্যদের কাছে শক্ত প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র নয়। মাইকেল ফেল্পস একাই। অলিম্পিকে সর্বোচ্চ স্বর্ণপদক জয়ী এই তারকা বেইজিং অলিম্পিকে আটটি স্বর্ণপদক জেতেন। এবারও লন্ডন অলিম্পিকে পুল মাতাতে প্রস্তুতি নিচ্ছেন এই মার্কিন তারকা। ফেল্পস ছাড়াও সাঁতারে সবচেয়ে সফল যুক্তরাষ্ট্র। প্রায় ৫০০ পদক জিতেছে মার্কিন সাঁতারুরা। তবে অলিম্পিকে সাঁতার ডিসিপ্লিনে ঐতিহ্যবাহী শক্তি অস্ট্রেলিয়া। সাঁতার থেকে ৫৬টি স্বর্ণ জিতেছে অসিরা। অস্ট্রেলিয়া দ্বিতীয় সর্বোচ্চ মোট ১৯টি স্বর্ণ জিতেছে অ্যাথলেটিক্সে। সর্বশেষ তিনটি অলিম্পিকেও পদক তালিকায় যুক্তরাষ্ট্রের পরই অস্ট্রেলিয়ার অবস্থান।

সিনক্রো সুইমিং (অন্যদের কাছে শক্ত প্রতিপক্ষ রাশিয়া)

সিনক্রোনাইজড সাঁতারে অপ্রতিদ্বন্দ্বী রাশিয়ান সাঁতারুরা। ২০০০ সালে সিডনী অলিম্পিকে ডিসিপ্লিনটি প্রচলনের পর প্রতিটি অলিম্পিকেই দলগত ও দ্বৈত উভয় বিভাগেই স্বর্ণ জেতে রুশ কন্যরা। গত বছর অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপেও রাশিয়া সাতটি স্বর্ণ জিতে এই ডিসিপ্লিনে পরিষ্কার ব্যবধানেই পেছনে ফেলে চীন ও স্পেনকে।

টেবিল টেনিস (অন্যদের কাছে শক্ত প্রতিপক্ষ চীন)

অলিম্পিকে টেবিল টেনিসে চীনা প্রতিযোগীদের জন্য স্বর্ণপদক বাঁধা-ধরা। গত ২০ বছরে চীনা প্রতিযোগীরা অলিম্পিকের ২০টি স্বর্ণপদকের মধ্যে ১৮টি জিতেছে। শুধু ২০০৪ সালে দক্ষিণ কোরিয়া এবং ১৯৯২ সালে সুইডেন একটি করে স্বর্ণপদক জেতে। তবে বেইজিংয়ে ছেলে ও মেয়েদের একক ইভেন্টের স্বর্ণসহ সবকটি পদকই জিতে নেয় চীনা প্রতিযোগীরা। সবমিলিয়ে এই ডিসিপ্লিনে ৪১টি পদক জিতেছে চীন যেটা বিশ্বের সবকটি দেশের পদকের চেয়েও বেশি!

তায়েকোয়ান্দো (অন্যদের কাছে শক্ত প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া)

অলিম্পিকে তায়েকোয়ান্দোর প্রবর্তনের পর থেকেই এই ডিসিপ্লিনে দুর্গ গড়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীরা। বেইজিং অলিম্পিকে এই ডিসিপ্লিনের আটটি স্বর্ণপদকের চারটিই জিতে নেয় দক্ষিণ কোরিয়া। দুইটি স্বর্ণপদক জিতে কোরিয়ার পরের অবস্থানে ছিলো মেক্সিকো। তবে এই ডিসিপ্লিনে উঠতি শক্তি হিসেবে সমীহ আদায় করছে ইরান। অলিম্পিকে দুটি স্বর্ণপদক জিতেছে ইরানিরা। ২০১১ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোরিয়া প্রথম হলেও তিনটি স্বর্ণপদক জিতেছে স্বাগতিকদের পরের অবস্থানে ছিলো ইরানি প্রতিযোগীরা।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ. নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান