৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৩:২৬ এএম BDST banglanew24
21 Oct 2012   10:33:30 PM   Sunday BdST
E-mail this

অপূর্ব ও ফারাহ রুমার ‘চতুষ্কোণ’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অপূর্ব ও ফারাহ রুমার ‘চতুষ্কোণ’

কোরবানি ঈদের জন্য নির্মিত হলো এক ঘণ্টার নাটক ‘চতুষ্কোণ’। মন, মানসিকতা আর সম্পর্কের অদ্ভুদ মায়াখেলা নিয়ে এই নাটকের গল্প।

নাটকে দেখা যাবে রাশেদ ও তিথি দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী। তারা দু’জন দু’জনকে গভীরভাবে ভালোবাসে। দু’জনই নিম্নমধ্যবিত্ত পরিবারের। অন্যদিকে আকরাম ও লীনা মধ্যবয়সী নিঃসন্তান দম্পতি। অঢেল বিত্ত বৈভবের মালিক। কিন্তু আজকাল তাদের সম্পর্কটা আর তেমন ভালো যাচ্ছে না।

ওপরে ওপরে দু’জনকে সুখী মনে হলেও ভেতরে ভেতরে কেউ কাউকে তেমন ভালোবাসেন না। যদিও তারা কখনো ঝগড়াবিবাদ করেন না। শুধু একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে থাকেন। ঘটনাচক্রে একদিন রাশেদ ও তিথির সাথে পরিচয় হয় আকরাম ও নীলা দম্পতির।

সে পরিচয় ঘনিষ্ঠতায় গড়ায়। এক সময় তিথির প্রতি আকরামের এবং রাশেদের প্রতি নীলার অন্যরকম আগ্রহ প্রকাশ পায়। আকরাম তিথিকে নিয়ে শপিংয়ে যায়, ঘুরতে যায়, সিনেমা দেখতে যায়, তাকে এটা সেটা কিনে দেয়, খাওয়ায়, এক কথায় তিথির জীবনটা পুরোপুরি বদলে দিতে চায়। নীলাও ঠিক তাই করে রাশেদকে নিয়ে।

তিথি ও রাশেদ পরস্পরের অগোচরে আকরাম ও নীলার ডাকে সাড়া দেয়। হঠাৎ একদিন তাদের চারজনেরই মুখোমুখি দেখা হয়ে যায়। সবাই ধরা পড়ে সবার কাছে। সম্পর্কের মারপ্যাঁচে বন্দী হয় ভিন্ন ভিন্ন বয়সের চারটি মন। কামরুল আহসানের রচনায় বাংলা মাল্টিমিডিয়া নিবেদিত নাটকটি পরিচালনা করেছেন সাজাদ হাসান বাবলু।

চিত্রগ্রহণে ছিলেন আনোয়ার হোসেন বুলু। রাজধানীর উত্তরা, ধানমন্ডি ও শাহবাগের পাবলিক লাইব্রেরির চত্বরে নাটকের দৃশ্যধারণ সম্পন্ন হয়।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, ফারাহ রুমা, দীপা খন্দকার, জাহিদ হোসেন শোভন, ইলোরা, বিদ্যুৎ, লাবণ্য, লিটন প্রমুখ। নাটকটি কোরবানি ঈদের ৬ষ্ঠ দিন রাত সাড়ে নয়টায় ইটিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১২
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান