৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১২:৪৬ পিএম BDST banglanew24
17 Dec 2012   03:13:26 PM   Monday BdST
E-mail this

অস্ট্রেলিয়ায় ৪১তম বিজয় দিবস উদযাপিত


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অস্ট্রেলিয়ায় ৪১তম বিজয় দিবস উদযাপিত

ঢাকা: অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যথাযথ মর্যাদা ও উচ্ছ্বাসের সাথে উদযাপিত হলো বাংলাদেশের ৪১তম বিজয় দিবস। অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন ও ক্যানবেরাস্থ বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এই দিনব্যাপী আয়োজন। ব্যানার ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন অষ্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার ও অষ্ট্রেলিয়া এ্যাসোসিয়েশনের সভাপতি।

শিশু থেকে সব বয়সী মানুষের উচ্ছ্বসিত পদচারণায় ভরে উঠেছিল মেলা প্রাঙ্গণ। বিপুল সংখ্যক বাংলাদেশী ছাড়াও ক্যানবেরা  শহরে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার সদস্যবৃন্দ এই বিজয় মেলায় অংশ নেন।  

স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধের একটি মডেল তৈরি করা হয় মেলা প্রাঙ্গণে। দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও মেলায় রকমারি বাংলাদেশী খাবার, পিঠা, মেহেদী উৎসব ও দেশীয় পোশাকের পসরা নিয়ে বসেছিল ১৬ টি স্টল। এছাড়া শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণীরও আয়োজন করা হয়।

বিজয় দিবস উপলক্ষে ‘বিজয়ের ৪১ বছর’ শীর্ষক একটি স্মরণিকা প্রকাশ করে বাংলাদেশ হাইকমিশন। মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন প্রামাণ্যচিত্র এবং চলচ্চিত্র প্রদর্শনীতে জনসমাগম ছিল চোখে পড়ার মতো।

সংক্ষিপ্ত বক্তব্যে বিজয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন বক্তারা। দলমতের উর্ধ্বে উঠে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহবান জানান বক্তারা। পরে মেলায় আগতদের ধন্যবাদ জ্ঞাপন ও সবশেষে দেশাত্মবোধক গান পরিবেশনার মধ্য দিয়ে আনন্দমুখর এই বিজয় মেলার সমাপ্তি টানা হয়।

বাংলাদেশ সময় : ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১২
সম্পাদনা : সুমন পাল, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান